কপিল দেবকে টপকে গেলেন অশ্বিন

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১৩

রবিচন্দ্রন অশ্বিন মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শুক্রবার আরেকটি মাইলফলক স্পর্শ করলেন ভারতের বর্তমান এক নম্বর টেস্ট বোলার।

পুনে টেস্টের দ্বিতীয় দিন শুক্রবার প্রথম ওভারে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক (৬১) আউট করেন রবিচন্দ্রন অশ্বিন। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে এ উইকেটটি নিয়ে দেশের মাটিতে এক মৌসুমে ভারতের শীর্ষ উইকেটশিকারির খেতাব পেলেন তিনি।

প্রথম দিন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ ও ওপেনার ম্যাট রেনশোর উইকেট নিয়ে উদযাপন শুরু করেন এ স্পিনার। দ্বিতীয় দিন পান ইনিংসের তৃতীয় উইকেট।

চলতি মৌসুমে অশ্বিনের উইকেট সংখ্যা দাঁড়ায় ৬৪টি। তামিলনাড়ুর ৩১ বছর বয়সী এ অলরাউন্ডার এক টেস্ট মৌসুমে কপিল দেবের ৬৩ উইকেটের কীর্তিকে টপকে গেলেন। ১৯৭৯-৮০ মৌসুমে রেকর্ড সংখ্যক উইকেট নিয়েছিলেন সাবেক লিজেন্ডারি পেসার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে বাংলাদেশের বিপক্ষে টেস্টে দ্রুততম ২৫০ উইকেটের মালিক হন অশ্বিন (৪৫ ম্যাচে)। অস্ট্রেলিয়ান বোলিং লিজেন্ড ডেনিস লিলিকে (৪৮ ম্যাচে) পেছনে ফেলেন তিনি।

তারও আগে গত সেপ্টেম্বরে প্রথম এশিয়ান ও বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে দ্রুততম ২০০ টেস্ট উইকেট নেওয়ার কীর্তি গড়েন অশ্বিন। পাকিস্তানের ওয়াকার ইউনিসের ওই রেকর্ড ভাঙেন তিনি ৩৭তম টেস্টে। সূত্র- ইন্ডিয়াটুডে

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক