ও’কিফের ঘূর্ণিতে ১০৫ রানে শেষ ভারত

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৫৬আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৬

ও’কিফকে ঘিরে অজিদের উল্লাস দেশের মাটিতে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ পুনে টেস্টে বড্ড বেমানান। অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারল না তারা। প্রথম ইনিংসে সফরকারীদের ২৬০ রানের জবাবে বিরাট কোহলিরা গুটিয়ে গেল মাত্র ১০৫ রানে। ১৫৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছে অজিরা।

নতুন বল হাতে ভারতের ব্যাটিং বিপর্যয়ের শুরুটা করেন জোশ হ্যাজলউড। ২৬ রানে প্রথম উইকেট যাওয়াকে হয়তো খুব একটা আমলে নেয়নি ভারত। কিন্তু মিচেল স্টার্ক দলের ১৫তম ওভারে চেতেশ্বর পূজারা (৬) ও কোহলিকে শূন্য রানে ফিরিয়ে বড় ধাক্কা দেন। ৪৪ রানে তিন উইকেট নেই ভারতের।

লোকেশ রাহুল ও আজিঙ্কা রাহানে অর্ধশতাধিক রানের জুটি গড়ে কিছুটা সামলে নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু স্টিভ ও’কিফ তার দশম ওভারে তুলে নিলেন তিনটি উইকেট। আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। মাত্র ৮ বলে ১ রানের ব্যবধানে আরও ৪টি উইকেট তারা হারায়।

ও’কিফ পরের ওভারে কোনও উইকেট পাননি। তবে ১২তম ওভার থেকে শুরু করে টানা তিন ওভারে ভারতের শেষ তিন উইকেট তুলে নেন এ বাঁহাতি স্পিনার। মাত্র ১৩.১ ওভারে ৩৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন এ অলরাউন্ডার। ক্যারিয়ারের পঞ্চম ম্যাচেই এক ইনিংসে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা পারফর্ম করলেন ও’কিফ।

১১ রানের ব্যবধানে শেষ ৭ উইকেট হারানো ভারতের মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করেছেন- লোকেশ (৬৪), রাহানে (১৩) ও মুরালি বিজয় (১০)। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/ 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম