শততম টেস্ট নিয়ে রোমাঞ্চিত মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:১৪



রবিবার কথা বলেছেন মুশফিক। শততম টেস্ট নিয়ে রোমাঞ্চিত বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নিজেদের শততম টেস্ট খেলতে আগামী ১৫ মার্চ শ্রীলঙ্কার কলম্বোতে পি সারা ওভালে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে মুশফিকরা। আর সেই ম্যাচ নিয়েই রোমাঞ্চের শেষ নেই মুশফিকের!

২০০০ সাল থেকে শুরু হয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটের যাত্রা। এরপর একটু একটু করে বাংলাদেশ খেলে ফেলেছে ৯৮টি টেস্ট। আগামী ৭ মার্চ প্রথম টেস্ট খেলে ১৫ মার্চ বাংলাদেশের টেস্ট ক্রিকেট আরও একটি মাইলফলক স্পর্শ করবে।

১৫ মার্চে কলম্বোতে অনুষ্ঠিত এই টেস্ট নিয়ে দারুণ রোমাঞ্চিত বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। দারুণ কিছু করে এ ম্যাচকে স্মরণীয় করে রাখতে চান বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক।

রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে মুশফিক বলেছেন, ‘এটা তো অবশ্যই রোমাঞ্চিত হওয়ার ব্যাপার। এটা একটা মাইলফলক। আমরা যদি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট- ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে সিরিজ জিততে পারি, তাহলে আমাদের রেটিং পয়েন্ট বাড়বে। আর যেটা বলা হচ্ছে, শততম টেস্ট; এটা শুধু আমার জন্য নয়, অবশ্যই পুরো বাংলাদেশের জন্য একটা বড় মাইলফলক। আমাদের জাতির জন্যই বড় উপলক্ষ।’

শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত ১৬ টেস্টে কোনও জয় পায়নি বাংলাদেশ্। তবে শততম টেস্ট ম্যাচটি স্মরণীয় করে রাখতে ভালো কিছু করতে চান মুশফিক, ‘এই উপলক্ষকে সামনে রেখে আমরা এমন কিছু যেনো করতে পারি, যা আমাদের দেশের জন্য সম্মান বয়ে আনবে। আমরা এর জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম