শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়লেন মুশফিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৪১আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫৪

শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়লেন মুশফিকরা শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সোমবার দুপুরে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও এদিন শুধুমাত্র ১৬ সদস্যের টেস্ট দল মুশফিকের নেতৃত্বে রওয়ানা হয়েছে। সীমিত ফরম্যাটের ক্রিকেটাররা কলম্বো টেস্ট শেষ হওয়ার আগেই দলের সঙ্গে যোগ দেবেন। 

সিরিজে দুই দলের আসল লড়াই শুরু হবে ৭ মার্চ গলে প্রথম টেস্ট দিয়ে। এর আগে ২ ও ৩ মার্চ দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।

এই সফরে বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। একই সঙ্গে বাংলাদেশ তাদের টেস্ট ক্রিকেটে নতুন এক মাইলফকে পৌঁছাবে এই সফরেই। কলম্বোতে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টটি টাইগারদের শততম টেস্ট ম্যাচ।

৭ থেকে ১৯ মার্চের পর টেস্ট সিরিজ শেষ হলে ওয়ানডে সিরিজের আগে একটি প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৫ মার্চ থেকে ১ এপ্রিল তিনটি ওয়ানডে খেলবে সফরকারীরা। ওয়ানডে শেষে ৪ ও ৬ এপ্রিল দুটি টি-টোয়েন্টি দিয়ে ৪০ দিনের সফর শেষ করবে মাশরাফি-মুশফিকরা।

এর আগে ২০১৩ সালে সর্বশেষ শ্রীলঙ্কা সফর করেছিল বাংলাদেশ। সেবার তিন ফরম্যাট মিলিয়ে একটি মাত্র ম্যাচ জিতেছিল সফরকারী দল। গত কয়েক বছরে বাংলাদেশ অনেক উন্নতি করায় শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে ভালো কিছুর প্রত্যাশা করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

অবশ্য দেশ ছাড়ার আগে রবিবার টেস্ট অধিনায়ক মুশফিক জানিয়েছেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজটি বাংলাদেশের জন্য সেরা সুযোগ। বাংলাদেশের সামর্থ্য আছে এই কন্ডিশনে ভালো ক্রিকেট খেলে সিরিজ জেতার।’

বাংলাদেশ টেস্ট স্কোয়াড : মুশফিকুর রহিম, কামরুল ইসলাম রাব্বি, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, সৌম্য সরকার, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, তামিম ইকবাল, রুবেল হোসেন ও শুভাশিষ রায়।

শ্রীলঙ্কা সফরের সূচি

দুই টেস্ট

দুই দিনের প্রস্তুতি ম্যাচ- ২-৩ মার্চ (মরাটুয়া ক্রিকেট স্টেডিয়াম)

প্রথম টেস্ট- ৭-১১ মার্চ (গল)

দ্বিতীয় টেস্ট- ১৫-১৯ মার্চ (কলম্বো)

তিন ওয়ানডে

প্রস্তুতি ম্যাচ-২২ মার্চ (কলম্বো)

প্রথম ওয়ানডে- ২৫ মার্চ (ডাম্বুলা, দিবা-রাত্রি)

দ্বিতীয় ওয়ানডে- ২৮ মার্চ (ডাম্বুলা, দিবা-রাত্রি)

তৃতীয় ওয়ানডে- ১ এপ্রিল (এসএসসি)

দুই টি-টোয়েন্টি

প্রথম টি-টোয়েন্টি- ৪ এপ্রিল (আরপিআইসিএস)

দ্বিতীয় টি-টোয়েন্টি- ৬ এপ্রিল (আরপিআইসিএস)

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম