অসিদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে থাকছে ‘স্পোর্টিং উইকেট’

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১১

অসিদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে থাকছে ‘স্পোর্টিং উইকেট’ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই হারের লজ্জা পেয়েছে স্বাগতিক ভারত। অবশ্য এই ফলের পরই আলোচনায় উঠে এসেছে উইকেট ইস্যু। কারণ সফরকারীদের হয়ে অনন্য কীর্তিই গড়েছেন স্টিভ ও’কিফ। ভারতের মাটিতে সফরকারী কোনও দলের স্পিনার হয়ে নিয়েছেন ১২ উইকেট। যেটাতে স্বাগতিক হয়েও ফায়দা লুফে নিতে পারেনি বিরাট কোহলির দল। তাই দ্বিতীয় টেস্টের আগেই আলোচনায় সেই উইকেট ইস্যু। কেমন হবে বেঙ্গালুরুর উইকেট?

আয়োজকরা জানিয়েছেন, স্পোর্টিং ‍উইকেটই বানানো হচ্ছে দ্বিতীয় টেস্টে। যাতে করে দুই দলই ফায়দা তুলে নিতে পারে। যদিও এখন পর্যন্ত ভারতীয় টিম ম্যানেজমেন্ট কোনও ধরনের সুপারিশ করেনি। তাই কর্নাটক রাজ্য অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুধাকর রাও বলেছেন, ‘আমরা কোনও ধরনের নির্দেশনা পাইনি। আমাদের লক্ষ্য স্পোর্টিং উইকেট তৈরি করা। যাতে করে টেস্টটি ৫ দিনেই শেষ হয়। দুই দিন বা আড়াই দিনে যাতে শেষ না হয়, সেভাবেই উইকেট প্রস্তুত করতে চাই।’

/এফআইআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ