আবারও মধ্যাঞ্চলের বিপক্ষে ইনিংসে জয় দেখছে উত্তরাঞ্চল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৫

মধ্যাঞ্চলের ব্যাটিংয়ে আবার ব্যর্থ হলেন মার্শাল আইয়ুব তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে উত্তরাঞ্চল। বাংলাদেশ ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে মধ্যাঞ্চলের বিপক্ষে জয়ের জন্য তাদের প্রয়োজন মাত্র দুটি উইকেট। ১২৭ রানের মধ্যে বাকি উইকেটগুলো নিতে পারলেই ইনিংস ব্যবধানে জয়ের স্বাদ পাবে জহুরুল ইসলামের দল। এর আগে দ্বিতীয় রাউন্ডে মধ্যাঞ্চলের বিপক্ষে ইনিংস ও ৫০ রানে জিতেছিল উত্তরাঞ্চল।

৬ উইকেটে ৪২২ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল উত্তরাঞ্চল। মঙ্গলবার তৃতীয় দিনে ১১৫ রান যোগ করে অলআউট হয়। আগের দিন নাঈম ইসলাম ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির পর মঙ্গলবার ধীমান ঘোষও তাদের পথ অনুসরণ করেন। এই তিন সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৫৩৭ রান করে উত্তরাঞ্চল। ধীমান ১১৩ রানের ইনিংস খেলেছেন। এর আগে নাঈম ১৪২ ও নাজমুল খেলেছেন ১২৩ রানের ইনিংস।

মধ্যাঞ্চলের বোলারদের মধ্যে মোশাররফ হোসেন সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া শরীফ, শাহাদাত ও শরিফউল্লাহ নিয়েছেন একটি করে উইকেট।

১৮১ রানের প্রথম ইনিংস খেলা মধ্যাঞ্চল ৩৫৬ রানে পিছিয়ে থেকে তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতার ‍মুখোমুখি হয় গতবারের চ্যাম্পিয়নরা। এদিন শেষ দুই সেশনের ৬৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করে। এখনও ১২৭ রানে পিছিয়ে দলটি। হার এড়াতে হলে শেষ দুই উইকেট নিয়ে পুরো দিনটি পার করতে হবে মধ্যাঞ্চলকে! লম্বা সময়ের ক্রিকেটে এটা এক কথায় অসম্ভব।

মধ্যাঞ্চলের পক্ষে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেছেন সাইফ হাসান। এছাড়া আব্দুল মজিদ ৪৩ ও তানভীর হায়দরা অপরাজিত ৪২ রানের ইনিংস খেলেছেন।

উত্তরাঞ্চলের বোলারদের মধ্যে আলাউদ্দিন বাবু সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। এছাড়া সানজামুল, ফরহাদ, নাঈম ও ইয়াসির প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম