বাংলাদেশের লঙ্কান কোচই ভাবাচ্ছে হেরাথকে!

স্পোর্টস ডেস্ক
০১ মার্চ ২০১৭, ১৩:৩০আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৫:১৭

বাংলাদেশের লঙ্কান কোচই ভাবাচ্ছে হেরাথকে! নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস না থাকায় হেরাথকেই নেতৃত্বের ভার দেওয়া হয়েছে বাংলাদেশের বিপক্ষে। আর দায়িত্ব পেয়েই আশঙ্কা প্রকাশ করেছেন প্রতিপক্ষকে নিয়ে! আর আতঙ্কিত হবেন না কেন? বাংলাদেশের হেড কোচ যে সাবেক লঙ্কান ক্রিকেটার চন্ডিকা হাথুরুসিংহে! এমনকি তার নেতৃত্বেও খেলেছেন রঙ্গনা হেরাথ! সেই অতীতের কথা জানিয়ে হেরাথ বলেছেন, ‘শ্রীলঙ্কায় মুরস স্পোর্টস ক্লাবের অধিনায়ক ছিলেন চন্ডিকা। আমি তার অধীনেই খেলেছি। সে আসলেই অনেক কৌশলী। সুযোগের একটি কণাও ছেড়ে দেয় না। তার প্রতিটি মুহূর্তের প্রতি আলাদা নজর থাকে।’

দীর্ঘ দিন খেলার কারণে হেরাথ ভালো করেই জানেন পরিকল্পনায় কতটা পটু হাথুরুসিংহে, ‘হাথুরুসিংহে যেভাবে খেলা নিয়ে ভাবে, সেটা আমাকেও সহায়তা করেছে।’

বাংলাদেশের কোচিং স্টাফদের মধ্যে বেশ কয়েকজনই শ্রীলঙ্কান। আর এই বিষয়টি ভাবাচ্ছে হেরাথকে, ‘ওদের ক্যাম্পে বেশ কয়েকজন শ্রীলঙ্কান থাকায় আমাদের সম্পর্কে ওরা ভালোভাবেই জানে। এমনকি আমাদের খেলা সম্পর্কেও। তাই এই সিরিজ আমাদের জন্য চ্যালেঞ্জিং। তাদের কাছে অনেক তথ্যই আমাদের সম্পর্কে রয়েছে।’

শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত ১৬টি টেস্ট খেলেছে বাংলাদেশ। যার ১৪টি জিতেছে শ্রীলঙ্কা। উল্টো দিকে সম্প্রতি প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ রয়েছে বাংলাদেশের খেলায়। এই অবস্থায় এই দলকে সেরা হিসেবেই দেখছেন হেরাথ, ‘বাংলাদেশের সেরা টিমটাই এখানে খেলতে এসেছে। ওরা কিছুদিন আগে ইংল্যান্ডকে হারিয়েছে। সম্প্রতি যদিও নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে হেরেছে।’

তিনি আরও যোগ করেছেন, ‘আমার মনে হয় টেস্টে ওদের অনেক কিছুই করার আছে। তারা উন্নতি করেছে সন্দেহ নেই। তবে আরও উন্নতি প্রয়োজন। তাদের ইতোমধ্যেই অভিজ্ঞ ব্যাটিং লাইন আপ রয়েছে। মনে করছি এটা চ্যালেঞ্জিং হবে আমাদের জন্য।’-ক্রিকবাজ।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম