অবসরে ডোয়াইন স্মিথ

স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০১৭, ১৬:১০আপডেট : ০২ মার্চ ২০১৭, ১৬:১৫

অবসরে ডোয়াইন স্মিথ ৩৩ বছর বয়সেই সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান ডোয়াইন স্মিথ। বর্তমানে পাকিস্তান ‍সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলছেন। আর দ্বিতীয় কোয়ালিফাইং খেলার আগেই এই সিদ্ধান্তের কথা জানান। ক্যারিবীয় এই তারকা সর্বশেষ দলের হয়ে খেলেছেন ২০১৫ বিশ্বকাপে।

স্মিথের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০০৩-০৪ মৌসুমে দক্ষিণ আফ্রিকা সফরে। ২০০৪ সালের জানুয়ারিতে মারলন স্যামুয়েলস হাঁটুর ইনজুরিতে ছিটকে গেলে নতুন বছরের টেস্ট দিয়ে শুরু হয় তার যাত্রা। আর শুরুতেই অভিষেকে সেঞ্চুরি হাঁকিয়ে স্পট লাইটে চলে আসেন। দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন ১০৫ রানে। আর এই সেঞ্চুরিতেই ড্র করে ওয়েস্ট ইন্ডিজ। যেই ড্রয়ে প্রোটিয়াদের মাটিতে টানা হারের বৃত্ত থেকে নিজেদের মুক্ত করতে পারে ক্যারিবিয়ানরা। যদিও এরপর সর্বশেষ টেস্ট খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ২০০৬ সালে।     

দীর্ঘ ফরম্যাটের চেয়ে স্মিথ আরও বেশি সফল ছিলেন সীমিত ওভারের ফরম্যাটে। সঙ্গে মিডিয়াম পেসেও ভূমিকা রাখতে পারতেন। ক্যারিবীয়দের হয়ে ২০০৭ ও ২০১৫ বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন। ২০০৭ বিশ্বকাপে দ্রুত ছিটকে যাওয়ায় এরপর তিন বছর দলের বাইরে ছিলেন। যদিও ফের ২০১০ সালে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে ফেরেন। ক্যারিবীয়দের হয়ে ২০০৭, ২০১২ ও ২০১৪ বিশ্ব টি-টোয়েন্টিতে ছিলেন তিনি। যদিও ২০১২ সালে একটি মাত্র ম্যাচই খেলার সুযোগ পান। ক্যারিয়ারে দলের হয়ে ৩৩টি টি-টোয়েন্টিতে ৫৮২ রান করেছেন। যেখানে রয়েছে মাত্র তিনটি হাফ সেঞ্চুরি।

দেশের হয়ে সেভাবে না খেলার সুযোগ পেলেও বিভিন্ন ঘরোয়া টি-টোয়েন্টি লিগে বেশ জনপ্রিয় ডোয়াইন স্মিথ। খেলেছেন আইপিএল, বিপিএল, সিপিএল ও ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে।

/এফআইআর/    

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম