তামিম-মুমিনুল-লিটনদের ব্যাটিং অনুশীলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৭, ১৮:২৮আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৫:১৬

তামিম-মুমিনুল-লিটনদের ব্যাটিং অনুশীলন শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা বেশ ভালোভাবেই কাটালো বাংলাদেশ। পুরোদিনে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা অসাধারণ ব্যাটিং করেছে। মূল লড়াইয়ের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগালেন তামিম-মুমিনুলরা। আসল লড়াই শুরু হওয়ার আগে যা তাদের আত্মবিশ্বাসী করে তুলবে।

কলম্বোর মোরাতুয়া ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হয় ম্যাচটি। এই ম্যাচকে টাইগাররা শ্রীলঙ্কার কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার সুযোগ হিসেবেই দেখছে। প্রথম দিন শেষে তামিম ইকবাল, মুমিনুল হক, লিটন কুমার দাস ব্যাটিং অনুশীলনটা বেশ ভালোভাবেই সেরে রাখলেন। সাকিব-মাহমুদউল্লাহও বেশ ভালো শুরু করেছিলেন।

যদিও ৯ রানে সৌম্যকে হারিয়ে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারানোর পর আর কোনও সমস্যার মুখোমুখি হতে হয়নি সফরকারীদের। রিটায়ার্ড আউট হওয়ার আগে আরেক ওপেনার তামিম ইকবালের সঙ্গে ১৪৩ রানের জুটি গড়েন মুমিনুল হক। ১০৩ বলে সাজানো তার ৭৩ রানের ইনিংসটি। তার সঙ্গে হাফসেঞ্চুরি করেন তামিম, সেটাকে সেঞ্চুরি বানান এক ওভারে তিনটি ছয় ও একটি চার মেরে। ১৪৪ বলে পাঁচ ছয় ও সাত চারে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। ৯ চার ও ৭ ছয়ে ১৩৬ রানে রিটায়ার্ড আউট হন তামিম।

সাকিব ও মাহমুদউল্লাহ শুরুটা ভালো করেও ইনিংসটাকে টেনে নিয়ে যেতে পারেননি। সাকিব ৩০ রানে আউট হওয়ার পর মাহমুদউল্লাহ ৪৩ রান করে সাজঘরে ফিরেছেন। এরপর মেহেদী ১ রানে সাজঘরে ফিরে গেলে লিটন ও তাইজুল মিলে দিনটি শেষ করেন। লিটন কুমার ৫৭ রান নিয়ে অপরাজিত আছেন। দিনশেষে তাইজুল অপরাজিত আছেন চার রান নিয়ে।

সবমিলিয়ে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ ৩৯১ রান সংগ্রহ করে দিন শেষ করেছে।

লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পেয়েছেন করুনারত্মে। তিনি ৬১ রান খরচায় নিয়েছেন তিনটি উইকেট।

লঙ্কা সফরে বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ৭ মার্চ শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। ১৫ মার্চ মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। কলম্বোতে অনুষ্ঠিত এই টেস্টটি আবার বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ।

/আরআই/এফআইআর/

                                                

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম