এনামুলের পাকিস্তানে ‘যাওয়ার’ সিদ্ধান্ত শুক্রবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৭, ২০:৪০আপডেট : ০২ মার্চ ২০১৭, ২১:০৪

এনামুলের পাকিস্তানে ‘যাওয়ার’ সিদ্ধান্ত শুক্রবার পিএসএল ফাইনাল নিয়ে নাটক চলছেই। এই নাটকে এখন জড়িয়ে গেছে বাংলাদেশের নামও। বিদেশি খেলোয়াড়রা লাহোরের ফাইনাল খেলতে অস্বীকৃতি জানানোর পর যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খেলার প্রস্তাব করেছে এনামুল হককে। বাংলাদেশি এই ক্রিকেটারের খেলা না খেলার সিদ্ধান্ত নেবে এখন বিসিবি।

তার যাওয়ার ব্যাপারটি এখন পর্যন্ত নিশ্চিত হয়নি, সিদ্ধান্ত হওয়ার কথা আগামীকাল (শুক্রবার)। যদিও বিস্ময় করা ব্যাপার হলো, পিএসএলে খেলা বিদেশি ক্রিকেটাররা যেখানে পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন, সেখানে কিনা বিসিবি খেলোয়াড় পাঠানোর চিন্তা-ভাবনা করছে!

পাকিস্তানে যা পরিস্থিতি, তাতে করে বিষয়টি আলোচনার টেবিলেই আসার কথা নয়। তারপরও বিসিবি আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। অন্যদিকে এনামুল বিসিবির কোর্টেই বল ঠেলে দিয়েছেন। বিসিবির দেওয়া সিদ্ধান্ত মাথা পেতে নেবেন তিনি। পিএসএল ফাইনালে খেলার আমন্ত্রণ পাওয়ার বিষয়টি এনামুল নিজেই নিশ্চিত করেছেন ‘বাংলা ট্রিবিউন’কে, ‘আমন্ত্রণ পাওয়ার বিষয়টি আমি বিসিবিকে সঙ্গে সঙ্গেই জানিয়েছি। তারা আমার অভিবাবক। তারা যা বলবে, আমি সেভাবে কাজ করতে প্রস্তুত।’

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকেই বড় দলগুলো পাকিস্তান সফর থেকে বিরত রয়েছে। অবশ্য বিদেশি দল দেশে আনতে কম চেষ্টা করেনি পাকিস্তান। দেশের মাটিতে বড় দলকে আনতে ব্যর্থ হলেও পিএসএলের চাদরে মুড়িয়ে বিদেশি খেলোয়াড় আনার একটা পরিকল্পনা করেছে পিসিবি। তাই অনেক আলোচনা-সমালোচনার পর ৫ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএলের ফাইনাল ম্যাচ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান।

লাহোরে হতে যাওয়া এই ফাইনালে কোনও বিদেশি খেলোয়াড় যেতে রাজি না হওয়ায় কতৃপক্ষ বিকল্প বিদেশি খেলোয়াড় দলে নিচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বুধবার পিএসএলের দল কোয়েটা গ্ল্যাডিয়েটরস এনামুলকে ফাইনাল ম্যাচে খেলার জন্য আমন্ত্রণ জানায়। কিন্তু যেখানে কোয়েটার সব বিদেশি খেলোয়াড় লাহোরে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন, সেখানে বিসিবি আলোচনার টেবিলে খুলে বসছে। এবং সেখানে বসেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, ‘এই খবরটি আমাদের আজকে (বৃহস্পতিবার) জানানো হয়েছে। আমরা বোর্ডে আলোচনা করে সিদ্ধান্ত নেব। সার্বিক বিষয় চিন্তা করেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

সেই সিদ্ধান্ত নেওয়ার কথা শুক্রবার। বিসিবির আলোচনা শেষেই জানা যাবে এনামুল পাকিস্তানে যাচ্ছেন কিনা।

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক