ভালোই হলো টাইগারদের প্রস্তুতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৭, ১৯:৩৩আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৫:১৪

ভালোই হলো টাইগারদের প্রস্তুতি একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা প্রথম দিনটি বেশ ভালোভাবেই সদ্ব্যবহার করতে পেরেছে। এমনকি ‍শ্রীলঙ্কাতে দ্বিতীয় দিনে বোলারদের অনুশীলনও ভালোই হচ্ছিল। কিন্তু দিনেশ চান্দিমালের অপরাজিত ১৯০ রান বোলারদের পারফরম্যান্সকে কিছুটা ঢেকে দিয়েছে। তারপরও সব মিলিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রস্তুতিটা ভালোই বলা চলে। ড্র হলেও ম্যাচটিতে ব্যাটসম্যান তামিম-মুমিনুল-লিটন-মাহমুদউল্লাহ বেশ ভালো প্রস্তুতি নিয়েছেন।

বোলারদের অবশ্য বেশ কঠিন পরীক্ষা দিতে হয়েছে শেষ দুই সেশনে। বিশেষ করে স্পিনার মেহেদী-তাইজুল-মাহমুদউল্লাহ অনুশীলন ম্যাচ থেকে ধারনা নিতে পারবেন। অধিনায়ক মুশফিক এই ম্যাচে তার ৯ জন বোলারকে ব্যবহার করেছেন। মুস্তাফিজ ও তাসকিনের পারফরম্যান্স বেশ উজ্জ্বল বলাই চলে।

এদিকে শুক্রবার ফিল্ডিং বিভাগেও উন্নতির ছাপ রেখেছেন মুশফিকরা। সম্প্রতি বাংলাদেশের ফিল্ডারদের ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে। শুক্রবার সেখানে বেশ উজ্জ্বল ছিলেন বাংলাদেশের ফিল্ডাররা। এমনকি কিপার মুশফিকও হয়ে উঠেছেন সেরা ফিল্ডার। ম্যাচের চতুর্থ ওভারে তাসকিনের শর্ট বল পুল করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ক্যাচ দেন ইরোশ সামারাসুরি। আর সেটাই দক্ষতার সঙ্গে তালুবন্দী করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

আগের দিন ৭ উইকেট হারিয়ে ৩৯১ রান নিয়ে দিন শেষ করেছিল বাংলাদেশ। শুক্রবার সকালে বাংলাদেশ ইনিংস ঘোষণা করলে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। শুরুতেই তাদের চেপে ধরেন তাসকিন আহমেদ। দলীয় ১২ রানে তাসকিন তুলে নেন প্রথম দুটি উইকেট। তাসকিনের সাফল্য দেখে মুস্তাফিজও বসে থাকেননি। তিনি ব্যক্তিগত ২০ রানের মাথায় তুলে নেন ওপেনার চন্দ্রাগুপ্তের উইকেট।

এরপরই আস্তে আস্তে খোলস ছেড়ে বেরিয়ে আসে লঙ্কানরা। চান্দিমাল ও রোশন সিলভা মিলে চতুর্থ উইকেটে ৮১ রানের জুটি বাঁধেন। গুরুত্বপূর্ণ এই জুটিটা ভাঙেন স্পিডস্টার তাসকিন।

তারপরও চান্দিমাল মিডল অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে ছোট ছোট জুটি গড়ে ৪০৩ রানে গিয়ে থামেন। দিনশেষে তিনি ১৯০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ২৫৩ বলে ২১ চার ও ৭ ছক্কায় তিনি তার ইনিংসটি সাজিয়েছেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন ৪১ রান খরচায়। এছাড়া ২৮ রান খরচায় মুস্তাফিজ নিয়েছেন দুটি উইকেট। অন্য বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার নিয়েছেন একটি করে উইকেট।

তার আগে বাংলাদেশ আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৩৯১ রান সংগ্রহ করেছে। তামিম ইকবাল ১৩৬ ও মুমিনুল হক ৭৩ রান করে স্বেচ্ছায় অবসরে গেছেন এই ম্যাচে। এছাড়া লিটন দাস ৫৩*, মাহমুদউল্লাহ ৪৩ রানের ইনিংস খেলেছেন।

শ্রীলঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন চামিকা করুনারত্নে।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম