দিনটা শুধুই লিয়নের

স্পোর্টস ডেস্ক
০৪ মার্চ ২০১৭, ১৭:৫৮আপডেট : ০৪ মার্চ ২০১৭, ১৮:১৪

বীরের মতো মাঠ ছাড়লেন লিওন প্রথম টেস্টে ভারতকে বিধ্বস্ত করে রেকর্ডধারী হয়েছিলেন স্টিভ ও’কিফ। এবার তাকে পাশে ঠেলে দিয়ে নায়ক হয়ে উঠলেন নাথান লিয়ন। ডানহাতি এই স্পিনারের ঘূর্ণিতে দ্বিতীয় টেস্টে বিধ্বস্ত হয়েছে স্বাগতিকরা। মাত্র ১৮৯ রানে ভারতের প্রথম ইনিংস গুটিয়ে দেওয়ার পথে কয়েকটি রেকর্ড নতুন করে লিখেছেন অস্ট্রেলিয়ান এ স্পিনার। ডেভিড ওয়ার্নার (২৩*) ও ম্যাট রেনশো (১৫*) অপরাজিত থাকায় বিনা উইকেটে ৪০ রান করে দিন শেষে অস্ট্রেলিয়া চালকের আসনে। তবে নিঃসন্দেহে প্রথম দিনটি শুধুই লিয়নের।

অভিনব মুকুন্দ ও করুন নায়ারের উইকেট দুটি বাদে ভারতের বাকি উইকেটগুলো লিয়নের দখলেই। ৫০ রান খরচ করে এই স্পিনারের শিকার ভারতের ৮ ব্যাটসম্যান। অর্থাৎ তার বোলিং ফিগার ৮/৫০; অস্ট্রেলিয়ার কোনও স্পিনারের দ্বিতীয় সেরা। যেখানে তার উপরে কেবল আর্থার মাইলি; ১৯২০-২১ মৌসুমের অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে যিনি ১২১ রান খরচায় ৯ উইকেট নেন। আর দেশের যে কোনও ধরনের বোলার হিসেবে ষষ্ঠ সেরা পারফরম্যান্স দেখালেন লিয়ন।

ভারতের বিপক্ষে লিয়নের উইকেট সংখ্যা ৫৮টি। দলটির বিপক্ষে অস্ট্রেলিয়ার শীর্ষ উইকেটশিকারি তিনি। অশ্বিনের উইকেট নিয়ে লিয়ন পেছনে ফেলেন ব্রেট লির ৫৩ উইকেটের আগের রেকর্ডটি।

ভারতের মাটিতে কোনও সফরকারী বোলার হিসেবে আগের সেরা রেকর্ডটি ছিল ৮/৬৪; মালিক ছিলেন ল্যান্স ক্লুসনার। ১৯৯৬-৯৭ মৌসুমে অভিষেক ম্যাচে গড়া দক্ষিণ আফ্রিকানের রেকর্ড পড়ে গেল লিয়নের পেছনে। ভারতে এক ইনিংসে ৮ উইকেট নেওয়া চতুর্থ বিদেশি বোলার হলেন লিয়ন। অন্য দুইজন হলেন সিকান্দার বাখত ও জ্যাসন ক্রেজা।

ভারতের বিপক্ষে এক ইনিংসে সর্বাধিক ৭ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব গড়লেন লিয়ন- এনিয়ে তৃতীয়বার। অ্যালেক বেডসার, রে লিন্ডওয়াল, ল্যান্স গিবস ও মুত্তিয়া মুরালিধরন ভারতীয়দের বিপক্ষে দুইবার করে এ কীর্তি গড়েছিলেন। এই ৮ উইকেটের আগে লিয়ন দিল্লিতে ২০১২-১৩ মৌসুমে ৯৪ রান খরচায় ৭ ও ২০১৪-১৫ মৌসুমে অ্যাডিলেডে ১৫২ রান খরচায় ৭ উইকেট নেন।

চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে আউট হন লিয়নের কাছে। এনিয়ে ৫ বার এ অজি স্পিনারের শিকার হলেন তারা। পূজারা ও রাহানে তাদের ক্যারিয়ারে সবচেয়ে বেশিবার একই বোলারের কাছে উইকেট হারালেন। কোহলি এনিয়ে দ্বিতীয়বার একই বোলারের কাছে সবচেয়ে বেশি আউট হলেন,এর আগে ইংল্যান্ডের জেমস এন্ডারসন ৫ বার তাকে আউট করেছিলেন।

এক কথায় দিনটা শুধুই ছিল লিয়নের। যদিও তার ঘূর্ণির মুখে ব্যতিক্রম ছিলেন শুধু লোকেশ রাহুল। এই ওপেনারের ইনিংসটা বাদ দিলে কোহলিদের রান তো ১০০-ও হয় না! লোকেশ নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে খেলেন ৯০ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেছেন নায়ার।

অস্ট্রেলিয়ার উইকেট উৎসবের শুরুটা করেছিলেন অবশ্য মিচেল স্টার্ক। কাঁধের চোটের কারণে মুরালি বিজয় ছিটকে যাওয়ায় সুযোগ হয়ে যায় মুকুন্দের। যদিও সুযোগটা একেবারেই কাজে লাগাতে পারেননি তিনি। রানের খাতা খোলার আগেই তিনি প্যাভিলিয়নে ফেলেন স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে পূজারা প্রতিরোধ গড়েছিলেন লোকেশকে নিয়ে। যদিও সেই প্রতিরোধ ভেঙে যায় লাঞ্চের আগ মুহূর্তে, আর পূজারার (১৭) উইকেট দিয়েই শুরু হয় লিয়নের অবিশ্বাস্য পথ চলা। এর পর এই স্পিনার একে একে তুলে নিয়েছেন কোহলি (১২),রাহানে (১৭),অশ্বিন (৭), ঋদ্ধিমান সাহা (১), রবীন্দ্র জাদেজা (৩), লোকেশ ও ইশান্ত শর্মার (০) উইকেট। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/ 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম