ভালো পারফরম্যান্সের লক্ষ্য নিয়ে পাকিস্তান গেলেন এনামুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৭, ১৯:২৮আপডেট : ০৪ মার্চ ২০১৭, ১৯:৩৭

বিমানে এনামুল হক বিজয় নিরাপত্তা শঙ্কা সত্ত্বেও ১৬ জন বিদেশি ক্রিকেটার পিএসএল খেলতে পাকিস্তানের লাহোরে গেছেন। তাদের মধ্যে অন্যতম বাংলাদেশের ওপেনার ও উইকেটরক্ষক এনামুল হক বিজয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুমতি সাপেক্ষে শনিবার দুপুরে পাকিস্তান এয়ারলাইন্সে চড়েন তিনি।

আগামীকাল রবিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে পিএসএলের দ্বিতীয় আসরের ফাইনাল। ওখানে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এনামুল খেলবেন কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে।

গত বৃহস্পতিবার কোয়েটা থেকে ফাইনাল খেলার প্রস্তাব পান এনামুল। তখনই বোর্ডকে বিষয়টি জানান তিনি। এর পর তার যাওয়া নিয়ে বোর্ডের সিদ্ধান্ত জানানোর কথা ছিল শুক্রবার। অবশেষে বিসিবি ওইদিন সন্ধ্যায় এনামুলকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেয়।

দেশ ছাড়ার আগে এনামুলের মনে নিরাপত্তা নিয়ে কোনও ধরনের দুর্ভাবনা দেখা গেল না, ‘নিরাপত্তার বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়ার পরই পাকিস্তানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি কোনও সমস্যা হবে না সেখানে।’

সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ ও তামিম ইকবালের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে পাকিস্তানের সুপার লিগে খেলার সুযোগ কাজে লাগাতে চান এনামুল। যদিও একমাত্র ম্যাচ এবং বড় মঞ্চ তারপরও আত্মবিশ্বাসী বাংলাদেশের এ ক্রিকেটার, ‘সবাই দোয়ার করবেন। সেখানে ভালো কিছু করতেই যাচ্ছি। ভালো করতে পারলে আমার জন্যই দারুণ হবে। লক্ষ্য আমার তেমনই।’

পেশোয়ার জালমির বিপক্ষে ফাইনালে কোয়েটার জার্সিতে বাংলাদেশের মুখ কতটা উজ্জ্বল করতে পারবেন এনামুল, জানতে অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত।

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম