ইশান্তের ‘ব্যঙ্গ’ রূপ

স্পোর্টস ডেস্ক
০৫ মার্চ ২০১৭, ১৫:০৬আপডেট : ০৫ মার্চ ২০১৭, ১৫:১০

ইশান্তের ‘ব্যঙ্গ’ রূপ টেস্ট শুরুর আগেই জানা গিয়েছিল- উত্তাপ ছড়াবে অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজ। মাঠের পারফরম্যান্সে তো থাকছেই, সঙ্গে যুক্ত হয়েছে তাদের নানা কীর্তি-কলাপ! ‘ব্যঙ্গ’ মৌখিক অঙ্গ-ভঙ্গির পসরা সাজিয়ে তেমনই উদাহরণ রাখলেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা।

রবিবার দ্বিতীয় টেস্টে চেন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম ঘণ্টায় নিজের স্পেলে বোলিং করতে এসেই এমন কাণ্ড করে বসেন ইশান্ত। অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ ও ম্যাট রেনশ-এর সঙ্গেই তিনি এমনটি করেন। দুজনকে ব্যঙ্গ করেন মৌখিক ভঙ্গিতে। এমনকি কড়া দৃষ্টিতেও তাকিয়েছেন। যদিও অসি ওই দুই ব্যাটসম্যান পাল্টা জবাব দিয়েছেন একই কাণ্ড করে!

অবশ্য ইশান্তের কড়া মেজাজের ঘটনা দেখা গেছে এর আগেও। বাংলাদেশের বিপক্ষে টেস্টেও একই রকম ভঙ্গি দেখা গেছে এই পেসারের। তাই টুইটারে তাকে নিয়ে উপহাস করেছেন এক দর্শক। তিনি লিখেছেন, ‘বোলিংয়ের চেয়ে ইশান্তের অভিনয়ই ভালো।’

প্রথম দিনে ভারত ১৮৯ রানে গুটিয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়া শেষ খবর পাওয়া পর্যন্ত করেছে ৫ উইকেটে ১৬৩ রান।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম