দুই স্পিনারে অসহায় ভারতকে আগে দেখেননি গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক
০৫ মার্চ ২০১৭, ১৮:১৯আপডেট : ০৫ মার্চ ২০১৭, ১৮:১৯

সৌরভ গাঙ্গুলী নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে তার ভবিষ্যদ্বাণী ছিল ৪-০ তে জিতবে স্বাগতিকরা। কিন্তু সেটা যে হওয়ার নয়। পুনেতে প্রথম টেস্টে ভারতের অসহায়ত্ব দেখেছেন তিনি, বেঙ্গালুরুতেও।

ভারতের এমন অসহায় পরিস্থিতির পেছনে যে দুই স্পিনার দায়ি তাদের প্রশংসা না করে পারেননি গাঙ্গুলী। ঘরের মাঠে যে স্পিনে এভাবে কাবু হবে ভারত, সেটা বিশ্বাস করতে পারছেন না তিনি।

প্রথম টেস্টে স্টিভ ও’কিফ ১২ উইকেট নিয়ে ভারতকে ৩৩৩ রানে হারাতে সবচেয়ে বড় অবদান রেখেছেন। আর দ্বিতীয় টেস্টে ৫০ রানে ৮ উইকেট নিয়ে নাথান লিয়ন স্বাগতিকদের প্রথম ইনিংস গুটিয়ে দেন ১৮৯ রানে।

এ দুই স্পিনারের প্রশংসা ও ভারতরে অসহায়ত্ব গাঙ্গুলী জানালেন তার বক্তব্যে, ‘আমি আগে কখনও দেখিনি যে অস্ট্রেলিয়ার হয়ে দুই স্পিনার তাদের (ভারত) দুই প্রান্ত থেকেই এতটা চাপে রেখেছে। তারা সত্যিই ভালো বল করছে।’ সূত্র- ওয়ানইন্ডিয়া

/এফএইচএম/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী