এনামুলদের কোয়েটাকে হারিয়ে চ্যাম্পিয়ন পেশাওয়ার

স্পোর্টস ডেস্ক
০৬ মার্চ ২০১৭, ০১:০৭আপডেট : ০৬ মার্চ ২০১৭, ০১:২৯

উইকেট উদযাপন করছে পেশোয়ারের খেলোয়াড়রা

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরে কোয়েটা গ্লাডিয়েটর্সকে ৫৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হলো পেশাওয়ার জালমি। রবিবার লাহোরে উৎসবমুখর পরিবেশে শিরোপা হাতে নেয় তারা। আর প্রথম আসরের মতো এবারও টানা দ্বিতীয় ফাইনালে রানার্সআপ হয়েই প্রতিযোগিতা শেষ করল কোয়েটা।

নিরাপত্তা শঙ্কা সত্ত্বেও বিদেশি ক্রিকেটারদের নিয়ে পাকিস্তানেই পিএসএল’এর ফাইনাল আয়োজনের চ্যালেঞ্জ নিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম কঠোর নিরাপত্তা চাদরে ঢেকে দিয়ে সেই আয়োজনে সফল হয়েছে পিসিবি। ক্রিকেটাররা তো বটেই, কানায় কানায় পরিপূর্ণ গ্যালারির উন্মাদনা উপভোগ্য করে তুলেছিল কোয়েটা গ্লাডিয়েটর্স ও পেশাওয়ার জালমির শিরোপার লড়াই। যেখানে শেষ হাসি হেসেছে ড্যারেন স্যামির দল পেশাওয়ার।

টস জিতে কোয়েটা ব্যাটিংয়ে পাঠায় পেশাওয়ারকে। ওপেনার কামরান আকমলের ঝোড়ো ইনিংসে শক্ত ভিত গড়ে পেশাওয়ার। ডেভিড মালানের সঙ্গে ৪২ ও দ্বিতীয় উইকেটে মারলন স্যামুয়েলসের সঙ্গে ৪০ রানের জুটি গড়েন তিনি। কামরান ৩২ বলে ৪০ রান করেন ৬টি চার ও ১টি ছয়ে। শেষদিকে ড্যারেন স্যামি ১১ বলে তিনটি চার ও একটি ছয়ে অপরাজিত ২৮ রান করলে পেশাওয়ারের স্কোরবোর্ড দাঁড়ায় ৬ উইকেটে ১৪৮ রান।

কোয়েটার হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন রায়াদ এমরিত।

লক্ষ্যে নেমে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা ডুবিয়ে দেয় কোয়েটার শিরোপার স্বপ্নকে। এমনকি এনামুল হকও এই ব্যর্থদের মিছিলে শামিল হন। মাত্র ১ রানে মরনে ফন উইক (১) আউট হলে বাংলাদেশের এ ব্যাটসম্যান মাঠে নামেন। ৯টি বল খেলে মাত্র ৩ রানে মোহাম্মদ আসগরের বলে ক্রিস জর্ডানের হাতে ক্যাচ দেন এনামুল।

পাকিস্তান জাতীয় দলের নতুন ওয়ানডে অধিনায়ক সরফরাজ আহমেদ (২২), শন আরভিন (২৪) ও আনোয়ার আলি (২০) ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে যাননি। মাত্র ১৬.৩ ওভারে ৯০ রানে অলআউট হয় কোয়েটা।

বল হাতে পেশাওয়ারের আসগর সর্বোচ্চ তিনটি এবং হাসান ও ওয়াহাব রিয়াজ দুটি করে উইকেট নেন। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম