বাজিকরের সঙ্গে দেখা করেছিলেন শারজিল-লতিফ

স্পোর্টস ডেস্ক
০৬ মার্চ ২০১৭, ১৩:১৭আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৩:২৬

বাজিকরের সঙ্গে দেখা করেছিলেন শারজিল-লতিফ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফিক্সিংয়ের দায়ে সাময়িক নিষিদ্ধ আছেন দুই পাকিস্তানি ক্রিকেটার শারজিল খান ও খালিদ লতিফ। যদিও দুজনের কেউই ফিক্সিং করেননি। তবে স্বীকার করেছেন, দুবাইয়ে এক বাজিকরের সঙ্গে দেখা করেছেন এই দুই ক্রিকেটার!

তাদেরকে ঘিরে একটি চার্জশিট তৈরি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যার উত্তরে দুজনেই স্বীকার করেছেন বাজিকরের সঙ্গে দেখা করেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ‘তারা স্বীকার করেছেন যে দুজনেই বাজিকরের সঙ্গে দেখা করেছেন। যদিও বিষয়টি তারা পরে জানতে পেরেছেন। এর সঙ্গে নিজেদের কৃতকর্ম স্বীকার করে দুজনেই জানিয়েছেন যে তারা বিধিমালা ভঙ্গ করেছেন। কারণ তারা এ সম্পর্কিত কোনও তথ্যই টিম ম্যানেজমেন্টকে জানাননি।’

পিএসএল- এর দ্বিতীয় সংস্করণ শুরুর আগেই ফিক্সিং কেলেঙ্কারির ছায়া পড়ে এই টুর্নামেন্টে। ইসলামাবাদ ও পেশাওয়ারের উদ্বোধনী ম্যাচের পরই জানা যায় অনেক ক্রিকেটারই বাজিকরের সঙ্গে দেখা করেছেন। আর শারজিল ও লতিফ দুজনেই খেলছিলেন ইসলামাবাদের হয়ে। এই ঘটনার পরই দুজনকে দল ছাড়তে বলে তাদের ফ্র্যাঞ্চাইজি।

জানা গেছে, দুজনেই এক বাজিকর সিন্ডিকেটের সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আর বিষয়টি জানতে পেরেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন ইউনিট। এরপরেই পদক্ষেপ নেয় সংস্থাটি। একই অভিযোগে নাম আসে মোহাম্মদ ইরফান, জুলফিকার বাবর ও শাহজায়েব হাসানের। আর এই দুর্নীতিতে জড়াতে তাদের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন বিতর্কিত ক্রিকেটার নাসির জামশেদ। কোনও ফ্র্যাঞ্চাইজির সদস্য না হয়েও এই কাণ্ডে যুক্ত হয়েছিলেন তিনি। তাই তাকেও নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।  -ক্রিকবাজ।

/এফআইআর/

 

  

 

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম