গলে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে দেখেশুনেই খেলছিল শ্রীলঙ্কা। দুই পেসার তাসকিন ও মুস্তাফিজুরকে দেখে খেলছিলেন দুই ওপেনার। যদিও তারা সেভাবে আগ্রাসী বোলিংয়ে ঘায়েল করতে পারেননি দুই ওপেনারকে। কিন্তু শুভাশিষ রায়কে বোলিংয়ে আনার পরই চিত্র যায় পাল্টে। দলীয় ১৫ রানে ৫.৪ ওভারে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন ওপেনার উপুল থারাঙ্গাকে। থারাঙ্গা বিদায় নেন ৪ রানে। অবশ্য পরের বলে ফিরতে পারতেন মেন্ডিস। শুভাশিষের দ্বিতীয় বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন। কিন্তু লেগ ‘নো’ হওয়ায় বেঁচে যান লঙ্কান এই ব্যাটসম্যান। লঙ্কানদের সংগ্রহ ১ উইকেটে ১৮ রান।
এর আগে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। গলে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ।
এই টেস্টে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ভারত টেস্ট থেকে তিনটি পরিবর্তনে বাদ পড়েছেন সাব্বির, রাব্বি ও তাইজুল। সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর, লিটন ও শুভাশিষ। যেখানে বাংলাদেশ তিন পেসার নিয়ে খেলছে, সেখানে শ্রীলঙ্কা দুই পেসার ও তিন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলছে। পিচে পরে টার্ন পাওয়া যাবে দেখেই এমনটি ভেবেছে স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শুভাশিষ রায়।
শ্রীলঙ্কা একাদশ: করুনারত্নে, থারাঙ্গা, মেন্ডিস, চান্দিমাল, দিকওয়েলা, গুনারত্নে, পেরেরা, হেরাথ, সুরঙ্গ লাকমাল, লাহিরু কুমারা, সান্দাকান।
/এফআইআর/








