অবশেষে মুস্তাফিজের সাফল্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৭, ১৪:১৮আপডেট : ০৭ মার্চ ২০১৭, ১৪:২৮

অবশেষে মুস্তাফিজের সাফল্য দ্বিতীয় সেশনেও সাফল্য বজায় রেখেছে বাংলাদেশ। ৩৯.৫ ওভারে মুস্তাফিজের বল উঠিয়ে মারতে গিয়েই তালুবন্দী হন ক্রিজে দীর্ঘক্ষণ মাটি কামড়ে থাকা দিনেশ চান্দিমাল। ৫৪ বলে ৫ রান করে ফেরেন প্রস্তুতি ম্যাচে আলো ছড়ানো এই ব্যাটসম্যান। শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৯৭ রান। ৪৭ রানে ক্রিজে আছেন জীবন পাওয়া কুশল মেন্ডিস।
অবশ্য মধ্যাহ্ন ভোজে যাওয়ার এক ওভার আগেও দ্বিতীয় উইকেট তুলে নেয় সফরকারীরা। মেহেদি হাসান মিরাজের অফ স্টাম্পের বাইরের বল মারতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন ওপেনার করুনারত্নে। ব্যাটের ভেতরের কানায় লেগে বল আঘাত হানে স্টাম্পে।  করুনারত্নে ফেরেন ৩০ রান করে। ৭৬ বলের ইনিংসে ছিল ২টি চার। প্রথম সেশনে ২৪ ওভারে বাংলাদেশ নিয়েছে দুই উইকেট।   এরপরেই প্রতিরোধ দেওয়ার চেষ্টা করেন দুই ব্যাটসম্যান চান্দিমাল ও মেন্ডিস। আগের জুটির চেয়ে এই জুটি টিকে এক ওভার বেশি। যার স্থায়িত্ব ছিল ১৭.২ ওভার। আর রান এসেছে ৩২।  মুস্তাফিজ মাঝে বেশ কয়েকবার আক্রমণে আসলেও সাফল্যের দেখা পাচ্ছিলেন না।  শেষ পর্যন্ত দীর্ঘ দিন পর ফিরেই আঘাত হানেন এই জুটিতে।     
গলে মঙ্গলবার সকালে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে দেখে-শুনেই খেলছিল শ্রীলঙ্কা।  দুই পেসার তাসকিন ও মুস্তাফিজুরকে দেখে খেলছিলেন দুই ওপেনার।  যদিও তারা সেভাবে আগ্রাসী বোলিংয়ে ঘায়েল করতে পারেননি দুই ওপেনারকে।  কিন্তু শুভাশিষ রায়কে বোলিংয়ে আনার পরই চিত্র যায় পাল্টে।  দলীয় ১৫ রানে ৫.৪ ওভারে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন ওপেনার উপুল থারাঙ্গাকে। থারাঙ্গা বিদায় নেন ৪ রানে।  অবশ্য পরের বলে ফিরতে পারতেন মেন্ডিস।  শুভাশিষের দ্বিতীয় বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন। কিন্তু লেগ ‘নো’ হওয়ায় বেঁচে যান লঙ্কান এই ব্যাটসম্যান। এরপরেই জুটি গড়েন করুনা ও মেন্ডিস।  দ্বিতীয় উইকেটে এই জুটিতে আসে প্রয়োজনীয় ৪৫ রান।  আর হুমকি হয়ে দাঁড়ানো এই জুটিকেই ভেঙে দেন অফ স্পিনার মিরাজ।    

প্রথম এই টেস্টে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ভারত টেস্ট থেকে তিনটি পরিবর্তনে বাদ পড়েছেন সাব্বির, রাব্বি ও তাইজুল। সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর, লিটন ও শুভাশিষ। যেখানে বাংলাদেশ তিন পেসার নিয়ে খেলছে, সেখানে শ্রীলঙ্কা দুই পেসার ও তিন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলছে। পিচে পরে টার্ন পাওয়া যাবে দেখেই এমনটি ভেবেছে স্বাগতিকরা।   
/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম