হুমকি হয়ে দাঁড়ানো মেন্ডিসকে ফেরালেন মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৭, ১১:৫৪আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১১:৫৬

হুমকি হয়ে দাঁড়ানো মেন্ডিসকে ফেরালেন মিরাজ গলে দ্বিতীয় দিনেও দাপট দেখাচ্ছিলেন লঙ্কান ব্যাটসম্যানরা। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছিলেন কুশল মেন্ডিস ও নিরোশান দিকওয়েলা। এক পর্যায়ে ডাবল সেঞ্চুরির দিকেই যাচ্ছিলেন দাপট দেখিয়ে খেলা মেন্ডিস। স্কোর যখন ১৯৪, তখন ওভার ‍বাউন্ডারি মেরেই চেয়েছিলেন ডাবল পূরণ করতে। কিন্তু এবার আর রক্ষা পেলেন না বাউন্ডারিতে। মেহেদির বলে ছক্কা মারতে গিয়ে তামিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১৯৪ রানে। শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ৪০০ রান। অবশ্য তাকে সঙ্গ দেওয়া দিকওয়েলা হাঁকিয়েছেন হাফসেঞ্চুরি। ব্যাট করছেন ৬৪ রানে।  

বিদায় নেওয়ার আগে পঞ্চম উইকেটে এই জুটিতেই আসে ১১০ রান। অবশ্য ৯৫তম ওভারেও একইভাবে আউট হতে পারতেন মেন্ডিস। শুভাশিষের বলে ক্যাচ তুলেছিলেন। হুক করেছিলেন, আর সেই বল বাউন্ডারি পার করে ক্যাচ নেন মুস্তাফিজুর। আম্পায়ারের সিদ্ধান্ত জানানোর আগে উইকেট নেওয়ার উদযাপনও করেছিলেন শুভাশিষ। কিন্তু আফসোস সেই ক্যাচটি ছিল ছক্কা!

গতকালকে এই মেন্ডিসকেই তালুবন্দী করেছিলেন লিটন। কিন্তু লেগ নো হওয়ায় বেঁচে যান দাপট দেখিয়ে খেলা এই ব্যাটসম্যান। তার ব্যাটে ভর করেই বড় সংগ্রহের দিকে রয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।

গলে আগের দিন ৪ উইকেটে ৩২১ রানে দিন শেষ করেছিল স্বাগতিকরা। যেখানে দিনের শেষ দিকে হুমকি হয়ে উঠা জুটি ভাঙেন তাসকিন আহমেদ। ৮৫ রানে বোল্ড হয়ে ফেরেন গুনারত্নে। 

/এফআইআর/  

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম