শ্রীলঙ্কাকে আটকাতে মুস্তাফিজের আঘাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৭, ১৩:২৪আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১৩:২৫

শ্রীলঙ্কাকে আটকাতে মুস্তাফিজের আঘাত মধ্যাহ্ন ভোজ থেকে ফিরেই উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। ১১৬.২ ওভারে মুস্তাফিজের কাটারে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক রঙ্গনা হেরাথ (১৪)। শ্রীলঙ্কার সংগ্রহ ৭ উইকেটে ৪৫৮ রান।  

এর আগে প্রথম সেশনে ২৬ ওভারে ২ উইকেট হারিয়ে আরও ১২২ রান ‍যোগ করে স্বাগতিকরা। মধ্যাহ্ন ভোজের আগে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৬ উইকেটে ৪৪৩।

অবশ্য মধ্যাহ্ন ভোজের আগেই আরেক আগ্রাসী নিরোশান দিকওয়েলাকে ফেরান মেহেদি হাসান মিরাজ। তাকে উঠিয়ে মারতে গিয়েছিলেন। কিন্তু শর্ট থার্ড ম্যানে জমা পড়েন মাহমুদউল্লাহর হাতে। দিকওয়েলা বিদায় নেন ৭৫ রানে।

এর আগে দ্বিতীয় দিনের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছিলেন কুশল মেন্ডিস ও নিরোশান দিকওয়েলা। এক পর্যায়ে ডাবল সেঞ্চুরির দিকে যাচ্ছিলেন দাপট দেখিয়ে খেলা মেন্ডিস। স্কোর যখন ১৯৪, তখন ওভার ‍বাউন্ডারি মেরেই চেয়েছিলেন ডাবল পূরণ করতে। কিন্তু এবার আর রক্ষা পেলেন না বাউন্ডারিতে। মেহেদির বলেই ছক্কা মারতে গিয়ে তামিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১৯৪ রানে। উল্টো দিকে তাকে সঙ্গ দেওয়া দিকওয়েলা তুলে নেন হাঁকিয়েছেন হাফসেঞ্চুরি।

বিদায় নেওয়ার আগে পঞ্চম উইকেটে এই জুটিতেই আসে ১১০ রান। অবশ্য ৯৫তম ওভারেও একইভাবে আউট হতে পারতেন মেন্ডিস। শুভাশিষের বলে ক্যাচ তুলেছিলেন। হুক করেছিলেন, আর সেই বল বাউন্ডারি পার করে ক্যাচ নেন মুস্তাফিজুর। আম্পায়ারের সিদ্ধান্ত জানানোর আগে উইকেট নেওয়ার উদযাপনও করেছিলেন শুভাশিষ। কিন্তু আফসোস সেই ক্যাচটি ছিল ছক্কা!

গতকালকে এই মেন্ডিসকেই তালুবন্দী করেছিলেন লিটন। কিন্তু লেগ নো হওয়ায় বেঁচে যান দাপট দেখিয়ে খেলা এই ব্যাটসম্যান। গলে আগের দিন ৪ উইকেটে ৩২১ রানে দিন শেষ করেছিল স্বাগতিকরা।

/এফআইআর/  

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম