চারে নেমে সফল মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (গল) থেকে
০৯ মার্চ ২০১৭, ১৫:৪৬আপডেট : ০৯ মার্চ ২০১৭, ১৫:৪৮

চারে নেমে সফল মুশফিক ২০০৭ সালে খালেদ মাসুদকে সরিয়ে শ্রীলঙ্কাতেই শুরু হয়েছিল উইকেট কিপার মুশফিকের যাত্রা। সেই গলেই মঙ্গলবার গ্লাভস জোড়া লিটনের হাতে দিয়ে বুধবার বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই মাঠে নেমেছিলেন অধিনায়ক মুশফিক। মূলত টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে উইকেট কিপিং ছেড়ে চার নম্বরে ব্যাটিং করেছেন। আর চারে নেমেই বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়ে রাখলেন।

পুরো ক্যারিয়ারে এর আগে একবার চার নম্বরে ব্যাটিং করেছিলেন মুশফিক। ২০১৫ সালে ভারতের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ফতুল্লা টেস্টে প্রথম ইনিংসে ব্যাট হাতে মুশফিক ২ রান করেছিলেন।

গল টেস্টে দ্বিতীয় বারের মতো চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৫ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন মুশফিক। হেরাথের সহজ একটি বল খেলতে গিয়ে লাইন মিস করেন মুশফিক। আর তাতেই ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। যাওয়ার আগে ১৬১ বলে ৮ চার ও এক ছক্কায় তিনি তার ইনিংসটি সাজিয়েছেন। আউট হওয়ার আগে অবশ্য ক্যারিয়ারের ১৬তম হাফসেঞ্চুরি করে ফেলেন বাংলাদেশ অধিনায়ক।

লাহিরু কুমারার বলে সিঙ্গেল নিয়ে ৪ চার ও ১ ছক্কায় মুশফিক হাফসেঞ্চুরি পূর্ণ করেন।

এদিন নতুন পরিচয়ে খেলেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। এখন থেকে পুরোদমে ব্যাটসম্যান হয়ে ২২ গজে খেলবেন।

এর আগে শ্রীলঙ্কাতেই ২০০৭ সালে কলম্বো টেস্টে তৎকালীন উইকেটরক্ষক খালেদ মাসুদকে বসিয়ে কিপিংয়ের দায়িত্ব দেওয়া হয় মুশফিককে। উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকের সেই শুরু। এরপর মুশফিকুর রহিমের পরিবর্তে স্টাম্পের পেছনে এর আগেও দেখা গেছে অন্য উইকেটকিপারকে। তবে সেটা নিয়মিত উইকেট কিপার হিসেবে নয়।

আপদকালীন উইকেট কিপার হিসেবে দায়িত্ব পালন করেছেন কেউ কেউ। এখন পর্যন্ত ক্যারিয়ারের ৫২ টেস্টের ৪৭টিতেই বাংলাদেশ দলের মূল উইকেটকিপার হিসেবে খেলেছেন মুশফিক।

২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক টেস্ট, ২০০৬ সালে বগুড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে এবং ২০১৫ সালে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টেস্টে মুশফিক খেলেছিলেন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে। এর মধ্যে প্রথম দুটি ম্যাচে খালেদ মাসুদের কারণে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলেছেন। বাকি তিনটি ম্যাচে ইনজুরির কারণে গ্ল্যাভস হাতে নেননি।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম