সাকিবের পাশে সৌম্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (গল) থেকে
০৯ মার্চ ২০১৭, ১৯:১৮আপডেট : ০৯ মার্চ ২০১৭, ১৯:৪০

সাকিবের পাশে সৌম্য বৃহস্পতিবার সৌম্যর আউট হওয়ার পর তিন সংস্করণে বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ক্রিজে নামেন। যদিও দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করে দলকে বিপদে ফেলতে বিন্দুমাত্র কাপর্ণ্য করেননি এদিন।  লেগ স্ট্যাম্পের বাইরের বলটি আলতো করে সাকিবের ব্যাট স্পর্শ করে নিজের গ্লাভসবন্দী করেন উইকেটকিপার ডিকবিলা। চায়নাম্যান সান্দাকানের গুগলি বুঝে উঠার আগেই যা ভুল তা করে ফেলেন সাকিব!

সব সংস্করণে বিশ্বের সেরা এই অলরাউন্ডারের এমন ভুল ক্রিকেট ভক্তদের হতাশ করেছে। যদিও তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান সাকিবের এই ভুলকে ‘দুর্ভাগ্য’ হিসেবেই দেখছেন, ‘সান্দাকান, চায়নাম্যান বোলার। সে উল্টো (গুগলি) বল করেছে। সাকিব ভাই ওই উল্টো বলটা বুঝতেও পেরেছিল। ফাইনলেগে কোনও খেলোয়াড়ও ছিল না। উনি হয়তো ভেবেছিলেন, বাইরের বল খেলে দুইটা রান নেবেন। এই ধরনের বলে আউট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আমি মনে করি দুর্ভাগ্যবশত তিনি আউট হয়েছেন।’

ওয়েলিংটন টেস্টে সাকিব ডাবল সেঞ্চুরি করেছিলেন। রেকর্ড ওই রানের পরও বাজে শটে আউট হয়ে সমালোচিত হয়েছিলেন। পরের ইনিংসগুলোতেও এই ধারা অব্যাহত ছিল। এমন আউটের পর স্বাভাবিকভাবেই সাকিবের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

সৌম্য মনে করেন, ‘পেশাদারিত্বের অভাব, সে তো বলতেই পারেন। টেস্টে সবাই বাজে বলের জন্য অপেক্ষা করে। সাকিব হয়তো বাজে বল ভেবেই মারতে গিয়েছিলেন। কিন্তু সংযোগ করতে পারেননি। হয়তো দিনটা তার পক্ষে ছিল না বা বলটা তার পক্ষে ছিল না। সেই জন্য উনি আউট হয়ে গেছেন।’

শুধু সাকিব নয়; তামিম, মাহমুদউল্লাহ ও লিটন একইভাবে বাজে শট খেলে আউট হয়েছেন। এমন অবস্থায় ব্যাটসম্যানদেরই দায়টা নিতে হবে কিনা জানতে চাইলে সৌম্য বলেছেন, ‘দায়তো অবশ্যই নিতে হবে। যেহেতু ব্যাটিং আমরাই করি দায় তো আমাদেরই নিতে হবে। এছাড়া অন্য কেউ তো ব্যাটিং করবে না। সবাই চেষ্টা করে নিজেদের সেরাটা দেওয়ার জন্য। যেমন সাকিব ভাই, দুর্ভাগ্যবশত আউট হয়েছেন। শুরুতে আমি যদি ভুল না করতাম…। এমন ছোটখাটো ভুলগুলো না হলে তৃতীয় দিন শেষে আমরা ভালো অবস্থানে থাকতাম।’

 /আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম