ডানেডিন টেস্টের আলোচনায় ‘ফলস অ্যালার্ম’!

স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০১৭, ১২:৫৫আপডেট : ১০ মার্চ ২০১৭, ১৩:০১

ডানেডিন টেস্টের আলোচনায় ‘ফলস অ্যালার্ম’! ডানেডিনে তৃতীয় দিনটাতেও দাপট দেখানোর মতো পাওয়া গেল না কোনও দলকে। এখনও সমানভাবে এগিয়ে চলছে এই টেস্ট। যদিও এই দিনটাতে মাঠের ঘটনার চেয়ে আলোড়ন তুলেছে মাঠের বাইরের ঘটনা! তেমনই সময়ে ৫ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে ৩৮ রান।

প্রোটিয়াদের ইনিংসের সপ্তম ওভারে হঠাৎ করেই স্টেডিয়ামে বেজে ওঠে অ্যালার্ম। কোনও কিছু বুঝে উঠার আগেই সমর্থকদের মাঠ ছেড়ে যেতে বলেন দমকল কর্মীরা। ওই সময় মাঠের মাঝেই অবস্থান নেন ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালরা। পরে জানা গেলো ‘ফলস অ্যালার্ম’ বাজানো হয়েছিল মাঠে! স্পষ্ট কারণ জানা না গেলেও ২০ মিনিট খেলা বন্ধ ছিল সেই সময়।

সেই তৃতীয় দিনেই সেঞ্চুরি হাঁকিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামস। তার ১৩০ রানের ইনিংসে ভর করে এদিন প্রথম ইনিংসে ৩৪১ রান তুলে ৩৩ রানের লিড পায় স্বাগতিকরা। এছাড়া ৫২ ও ৫০ রানের ইনিংস খেলেছেন রাভাল ও ওয়াটলিং। প্রোটিয়াদের পক্ষে ৫ উইকেট নেন মহারাজ। যদিও সব কিছু ছাপিয়ে এদিন আলোচনার কেন্দ্রতে চলে আসে সেই ‘ফলস অ্যালার্ম’!

/এফআইআর/

 

    

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম