থারাঙ্গার হাফসেঞ্চুরিতে শ্রীলঙ্কার ৩০০ রানের লিড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৭, ১৩:৪২আপডেট : ১০ মার্চ ২০১৭, ১৩:৪৪

থারাঙ্গার হাফসেঞ্চুরিতে শ্রীলঙ্কার ৩০০ রানের লিড উদ্বোধনী জুটিতে ৬৯ রান তুলে প্রথম সেশন দাপটের সঙ্গেই শেষ করে শ্রীলঙ্কাবিরতির আগে তাদের সংগ্রহ ছিল এক উইকেটে ৮৭ রান।  বিরতির পর সেটা দাঁড়িয়েছে উইকেটে ১১৮ রান।  হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন লঙ্কান ওপেনার উপুল থারাঙ্গা।  ব্যাট করছেন ৬৭ রানে।  শ্রীলঙ্কার লিড দাঁড়িয়েছে ৩০০ রান।  

গলে দ্বিতীয় ইনিংসের শুরুটা দুর্দান্তই করেছিল শ্রীলঙ্কা। অর্ধশত রানের ওপেনিং জুটি গড়েন দুই ওপেনার। এই জুটিতেই এসেছে ৬৯ রান। কিন্তু ২২.২ ওভারে তাসকিনের বল উঠিয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে বিদায় নেন ওপেনার দিমুথ করুনারত্নে। স্কয়ার লেগে তার ক্যাচটি নেন মাহমুদউল্লাহ। করুনা বিদায় নেন ৩২ রানে। থারাঙ্গার সঙ্গে ব্যাট করছেন কুশল মেন্ডিস (১১)।

আগের দিন বৃষ্টির কারণে শেষ সেশনের খেলা পরিত্যক্ত করা হয়েছিল। তাই শুক্রবার চতুর্থ দিনে আগে ভাগেই খেলা শুরু হয়েছে। এদিন বাড়তি খেলা হবে ৮ ওভার। শেষ সেশনেও বাড়ানো হয়েছে সময়।

সকালে পিচ রিপোর্টে জানা গেছে, এখনও এই পিচ ব্যাটিংয়ের জন্য সহায়ক। তাই দ্বিতীয় ইনিংসে চ্যালেঞ্জই অপেক্ষা করছে বাংলাদেশের সামনে।

/এফআইআর/   

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের