শুধু টেস্ট নয়, ওয়ানডে দলেও নেই মাহমুদউল্লাহ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
১৩ মার্চ ২০১৭, ১২:৫৯আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১৬:০১

 শুধু টেস্ট নয়, ওয়ানডে দলেও নেই রিয়াদ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের পর থেকেই আলোচনায় মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে শততম টেস্ট ও ওয়ানডে দলেও রাখছে না টিম ম্যানেজমেন্ট! এমন গুঞ্জনই শোনা যাচ্ছিল। অবশেষে সেই গুঞ্জনকে সত্যি করেই দেশের পথে পাড়ি দিচ্ছেন বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান। কালকেই দেশের উদ্দেশে রওয়ানা হবেন বলে জানিয়েছেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। 
বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, ‘রিয়াদ ম্যানেজমেন্টের সিদ্ধান্তেই দেশে ফিরে যাচ্ছে।  একাদশে যেহেতু থাকছেই না। তাই দলের সঙ্গেও রাখা হচ্ছে না।  ও কালকেই দেশে ফিরবে।’

তবে রিয়াদ প্রসঙ্গে বেশি কিছু জানাননি বাংলাদেশ দলের টিম ম্যানেজার।  সীমিত ওভারের সিরিজে তাকে পাওয়া যাবে কিনা সেটি নিয়েও থাকছে ধোঁয়াশা।  কারণ সিরিজের আগেই দেশে ফিরে যাচ্ছেন তিনি! তার কাছে মিডিয়ার কাউকেই ঘেঁষতে দিচ্ছেন না সুজন।  এমনকি দলের অভ্যন্তরেও বিরাজ করছে থমথমে অবস্থা। রিয়াদ কেন নেই তা নিয়ে আলোচনা চলছে সবখানে!  সকালে দল অনুশীলন করলেও সেখানে অনুশীলন করেননি।  বাংলাদেশ সময় সাড়ে ১২টায় সাদা মাইক্রোতে করে মাঠ ত্যাগ করেন রিয়াদ।

তবে তার বাদ পড়ার কারণ বলে দেবে সাম্প্রতিক পারফরম্যান্স! সেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ৬ টেস্টে তার রান ছিল ৩৮, ১৭, ১৩, ৪৭, ২৬, ৫, ১৯, ৩৮, ২৮, ৬৪,৮ ও ০। যেখানে সর্বশেষ ভারতের বিপক্ষে হায়দরাবাদেই করেছিলেন ৬৪ রান। এরপর শ্রীলঙ্কা সফরে গলে তার রান ছিল ৮ ও ০।

/আরআই/এফআইআর/

 

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম