ধোনির ভবিষ্যৎ ঠিক করে দেবে চ্যাম্পিয়ন্স ট্রফি

স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০১৭, ১২:০৩আপডেট : ১৪ মার্চ ২০১৭, ১২:২২

ধোনির ভবিষ্যৎ ঠিক করে দেবে চ্যাম্পিয়ন্স ট্রফি টেস্ট দল থেকে অবসর নিয়েছেন আগেই। সীমিত সংস্করণে ভারতীয় দলের দায়িত্বও ছেড়ে দিয়েছেন। তাহলে প্রশ্ন থাকতেই পারে বাকি ফরম্যাট থেকেও কি বিদায় নিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি! উত্তরটা তার হয়ে দিয়েছেন তার ছোট বেলার কোচ কেশব বন্দোপাধ্যায়। তিনি জানিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির পরই ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন ধোনি!

অবশ্য সেক্ষেত্রেও থাকছে বেশ কিছু নির্ণায়ক। কেশবের মতে, ‘এই মুহূর্তে তার মূল লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে সফল হলেই সে পরের বিশ্বকাপে খেলবে।’

ভারতীয় সর্বকালের সেরা অধিনায়ক বর্তমানে বয়সের ভারে হারিয়েছেন ধার। সাম্প্রতিক সময়ে ব্যাট সেভাবে হাসছে না। তারপরেও তাকে ভিন্নভাবে দেখেন ধোনির ছোটবেলার এই কোচ, ‘এটা আসলে স্বাভাবিক যে বয়সের সঙ্গে সঙ্গে আপনি আর আগের মতো স্ট্রাইক নিয়ে খেলতে পারবেন না। কিন্তু ওর খেলার বিশ্লেষণ ও সক্ষমতা রয়েছে; সেটাই তাকে সবার চেয়ে আলাদা করে তুলে ধরে। সেই লক্ষ্যে নিজেকে প্রস্তুত করতেই বিজয় হাজারে ট্রফিতে খেলছে ধোনি।’

ধোনির টেস্ট অবসর ও ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া নিয়ে বিস্ময় রয়েছে অনেকেরই। তবে ধোনির এই কাজ নিয়ে মোটেও বিস্মিত নন কেশব, ‘আসলে ওকে কেউ জোর করুক, ওটা সে পছন্দ করে না। কেউ আঙুল তুলে দেওয়ার আগেই নিজ থেকে টেস্ট অবসর নিয়েছে।’

ধোনির জীবনের ওপর নির্মিত বলিউড ছবিতে (এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি) ভালোভাবেই চিত্রিত হয়েছে এই কোচের ভূমিকা। এই কোচই ধোনিকে ফুটবল গোলরক্ষক থেকে ক্রিকেট উইকেটরক্ষক বানাতে ভূমিকা রেখেছিলেন।

/এফআইআর/         

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান