টেস্ট শতকের সেই ম্যাচ

খালিদ রাজ
১৪ মার্চ ২০১৭, ২৩:৩৪আপডেট : ১৪ মার্চ ২০১৭, ২৩:৩৪

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া খেলেই চলেছে, খেলেই চলেছে, সময়ের কোনও শেষ নেই! যতক্ষণ না ফল নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ চলতেই থাকবে ম্যাচ। সময়টা বিংশ শতাব্দীর গোড়ার দিকে। সময়হীন এমনই এক ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। আসলে ওই সময়টায় ক্রিকেট বলতে ছিল তো কেবল এই দুটো দেশই!

১৯০৮ সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে যখন এই দল দুটি মুখোমুখি হয়, তখন অনন্য এক মাইলফলকও ছুঁয়ে ফেলে টেস্ট ক্রিকেট। ওই ম্যাচটাই যে ক্রিকেট ইতিহাসের শততম টেস্ট ছিল। ১৮৭৭ সালে শুরু হওয়া ২২ গজের লড়াই ১৯০৮ সালে এসে পূরণ করে ‘সেঞ্চুরি’। ক্রিকেটও যেন তাতে মহাকালের ক্যালেন্ডারের পাতায় বইতে থাকে তার আপন মহিমায়।

তখন ক্রিকেট বলতেই সাদা পোশাকে লাল বলের লড়াই। ক্রিকেট বলতেই তাই টেস্ট। আর ২২ গজের লড়াই বলতেই অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মুখোমুখি হওয়া। ১৯০৮ সালের ২১ ফেব্রুয়ারি সেই ধারাবাহিকতাতেই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল মুখোমুখি হয়েছিল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। অ্যাশেজের সেটি ছিল পঞ্চম টেস্ট। সময়হীন ম্যাচ বলে খেলা চলতো দিনের পর দিন। টেস্ট ক্রিকেটের শততম ম্যাচটি চলেছিল ছয় দিন। ইতিহাসের পাতায় সোনার হরফে লেখা স্মরণীয় এই ম্যাচটি শেষ পর্যন্ত জিতেছিল অস্ট্রেলিয়া। ছয় দিনের লড়াই শেষে স্বাগতিকরা ম্যাচটি জিতে নেয় ৪৯ রানে।

বাংলাদেশ বুধবার খেলতে নামছে নিজেদের শততম টেস্ট। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্ট দিয়ে স্মরণীয় এক মুহূর্তকে অনুভব করবে মুশফিকরা। টেস্ট খেলুড়ে দশম দল হিসেবে এই অর্জনের খাতায় নাম তুলতে যাওয়া বাংলাদেশের প্রতিটি খেলোয়াড় ভিজছেন উত্তেজনা-রোমাঞ্চের বৃষ্টিতে। সিডনির ওই ম্যাচের উত্তেজনাও সম্ভবত মুশফিকদের চেয়ে কম ছিল না। ক্রিকেট সেভাবে বিশ্ব জুড়ে তখনও না ছড়ালেও অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের কাছে যে বিশেষ ছিল, সেটা বলার অপেক্ষা রাখে না।

টেস্টের শততম সেই ম্যাচে টস জিতেছিল ইংল্যান্ড। তখনকার ইংলিশ অধিনায়ক আর্থার জোন্স সিদ্ধান্ত নেন ফিল্ডিংয়ের। টস হারা অস্ট্রেলিয়া তাই শুরুতে নামে ব্যাটিংয়ে। টস জিতে ফিল্ডিংয়ে নামার পুরো ফায়দা তুলে নেয় ইংলিশরা। সিডনি বার্নাসের বোলিং তোপে অস্ট্রেলিয়াকে যে তারা প্রথম ইনিংসে গুটিয়ে দেয় ১৩৭ রানেই। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছিলেন সিড গ্রেগরি। আর সিডনিতে গিয়ে সিডনি তার পেস আগুনে পুড়ে খাক করেছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের। ৬০ রানে তার শিকার ছিল ৭ উইকেট। বাকি ৩ উইকেট নিয়েছিলেন জ্যাক ক্রাউফোর্ড।

অস্ট্রেলিয়াকে অল্প রানে বেঁধে রেখে প্রথম ইনিংস শুরু করা ইংল্যান্ড জর্জ গানের হার না মানা সেঞ্চুরির ওপর ভর দিয়ে স্কোরে জমা করে ২৮১ রান। গান খেলেন ১২২ রানের ইনিংস কার্যকরী ইনিংস। আর জ্যাক হবস খেলেন ৭২ রানের ইনিংস। তারা ছাড়া আর কেউই তেমন সুবিধা করতে পারেনি।

প্রথম ইনিংসে ঘরের মাঠের বাজেভাবে অলআউট হওয়াটা মোটেও মেনে নিতে পারেনি অস্ট্রেলিয়া। সে কারণেই হয়তো দ্বিতীয় ইনিংসে ফিরে আসে দারুণভাবে। ভিক্তর ট্রাম্পারের অসাধারণ সেঞ্চুরিতে অলআউট হওয়ার আগে অস্ট্রেলিয়া করে ৪২২ রান। ট্রাম্পার ২৪১ বলে করেন ১৬৬ রান, যাতে ছিল ১৮টি চারের মার। তাকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন সিড গ্রেগরি (৫৬)।

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করালে ইংল্যান্ডের জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৭৯। অতদূর আর যেতে পারেনি ইংলিশরা। টেস্ট ক্রিকেটের শততম ম্যাচে তারা অলআউট হয় ২২৯ রানে। দ্বিতীয় ইনিংসে তাদের ধসিয়ে দিয়েছিলেন জ্যাক সান্ডার্স। ৮২ রান দিয়ে তিনি নিয়েছিলেন ৫ উইকেট। তাতে ৪৯ রানের জয়ে টেস্ট ইতিহাসের শততম ম্যাচটা জিতে নেয় অস্ট্রেলিয়া।

সময়ের পালা বদলে মহাকালের ক্যালেন্ডারের পাতায় পেরিয়ে গেছে অনেক সময়। সেই ১০০ সংখ্যাটা ২০০, ৩০০...করে ছাড়িয়ে গেছে ২০০০-এর ঘরও। বুধবার বাংলাদেশ-শ্রীলঙ্কা খেলতে নামবে ২২৫৪ নম্বর ম্যাচ, যেটা আবার বাংলাদেশের শততম!

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম