শততম টেস্টে মোসাদ্দেকের টেস্ট ক্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
১৫ মার্চ ২০১৭, ১০:৪৯আপডেট : ১৫ মার্চ ২০১৭, ১২:২২

মোসাদ্দেককে টেস্ট ক্যাপ মাথায় তুলে দেন সাকিব। শততম টেস্টে দারুণ এক সুযোগ পেলেন মোসাদ্দেক হোসেন সৈকত। বুধবার ৮৬তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হলো তরুণ এই ক্রিকেটারের।  তাকে টেস্ট ক্যাপ মাথায় তুলে দেন সাকিব।

এরমধ্য দিয়ে সীমিত ওভারের ক্রিকেটের পর মোসাদ্দেকের মাথায় উঠল টেস্ট ক্যাপ। এক মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরি করা মোসাদ্দেক হোসেন ২১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে করেছেন ৭ সেঞ্চুরি ও ৮ হাফসেঞ্চুরি। যেখানে তার সংগ্রহ ২১৩৫ রান। যার মধ্যে ৭টি সেঞ্চুরিকে ডাবলে রূপ দিয়েছেন। ৬৮.৮৭ গড় নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাটিং করা মোসাদ্দেক এবার আন্তর্জাতিক ক্রিকেটে কী করেন সেটাই এখন দেখার বিষয়।

নিজেকে বেশ ভাগ্যবান ভাবতেই পারেন মোসাদ্দেক। বাংলা ট্রিবিউনকে বলেও ছিলেন ভবিষ্যতে সুযোগ পেলে অসাধারণ কিছু করে দেখাবেন। শততম টেস্টে কী করেন মোসাদ্দেক, সেটাই এখন দেখার বিষয়। 

শততম টেস্ট ম্যাচে অভিষেক হওয়ার রেকর্ড আছে ৮টি। নবম ক্রিকেটার হিসেবে কোনও দেশের শততম টেস্টে অভিষিক্ত খেলোয়াড়ের তালিকায় নাম লেখালেন এই তারকা। সব শেষ এ তালিকায় নাম লিখিয়েছেন জিম্বাবুয়ের কার্ল মুম্বা। শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের শততম টেস্ট ম্যাচে অভিষেক হয় মুম্বার।

দেশের হয়ে শততম টেস্ট অভিষেক হওয়ার তালিকায় আছেন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার। এরা হচ্ছেন- বার্লো কারক্রিক, সিড ইমেরি, ক্লাউডি জেনিংস।

এছাড়া শ্রীলঙ্কার দিলহারা ফার্নান্ডো, জিম্বাবুয়ের কার্ল মুম্বার, ইংল্যান্ডের জ্যাক শার্প, দক্ষিণ আফ্রিকার জ্যাক চিথাম ও ওয়েস্ট ইন্ডিজের টনি ওয়াইট অভিষিক্ত হন। অন্যদিকে পাকিস্তানের শততম ম্যাচে অভিষেক হয়েছিল অস্ট্রেলিয়ার ডেভ হোয়াটমোরের।

 /আরআই/এফআইআর/

 

 

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি