করুনারত্নেকে ফিরিয়ে শুরু বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৭, ১১:০৮আপডেট : ১৫ মার্চ ২০১৭, ১২:৫০

করুনারত্নেকে ফিরিয়ে শুরু বাংলাদেশের শততম টেস্টে অন্যরকম কীর্তিই গড়লো বাংলাদেশ। টস হেরে বোলিং শুরু করে টানা তিন মেডেন দিয়েছে সফরকারীরা। নিজেদের টেস্ট ইতিহাসে এমন শুরু এর আগে কখনই করেনি বাংলাদেশ দল। সেই ধারাতেই শ্রীলঙ্কাকে শুরুতে আটকে রেখে দিমুথ করুনারত্নেকে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান।  শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ৯ ওভারে ১৩ রান।  ৭ রানে করুনারত্নে বাইরের বল খেলতে গিয়ে জমা পড়েন মেহেদির হাতে।  ব্যাট করছেন কুশল মেন্ডিস (৪) ও উপুল থারাঙ্গা (৬)।

কলম্বোর পি সারা ওভালে টস জিতে শুরুতেই ব্যা করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথম কয়েক দিন ব্যাটিং বান্ধব পিচ থাকবে বলেই এমন সিদ্ধান্ত নেন রঙ্গনা হেরাথ। আর শুরু খেলতে নেমেই বাংলাদেশের দুই পেসার মুস্তাফিজুর ও শুভাশীষের বোলিংয়ে ধুঁকেছে লঙ্কান দুই ওপেনার। তাই প্রথম তিন ওভারে রান নেওয়ার ক্ষেত্রে সেভাবে কোনও ঝুঁকি নেয়নি স্বাগতিকরা।  তবে নবম ওভারে মুস্তাফিজের বলে টিকতে পারেননি ওপেনার করুনারত্নে। 
এবার গলের প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও টস ভাগ্য হাসেনি বাংলাদেশের।  কলম্বোতে এই টেস্টেও টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।  লঙ্কান দলে রয়েছে একটি পরিবর্তন।  বাদ পড়েছেন লাহিরু কুমারা। তার জায়গায় রয়েছেন ধনঞ্জয় ডি সিলভা।  বাংলাদেশ দলে রয়েছে চারটি পরিবর্তন।  ফিরেছেন ইমরুল, সাব্বির ও তাইজুল। আর টেস্ট অভিষেক হচ্ছে মোসাদ্দেক হোসেনের।

আগের টেস্ট থেকে বাদ পড়েছেন তাসকিন ও মুমিনুল।  লিটন কুমার দাস চোট নিয়ে আগেই ছিটকে গেছেন আর মাহমুদউল্লাহ যে থাকছেন না তা আগেই নিশ্চিত ছিল।

/আরআই/এফআইআর/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম