বাংলাদেশ, ভারতকে নিয়ে ত্রি-দেশীয় সিরিজ খেলবে শ্রীলঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
১৫ মার্চ ২০১৭, ১৯:৩৪আপডেট : ১৫ মার্চ ২০১৭, ২০:২৫

বাংলাদেশ, ভারতকে নিয়ে ত্রি-দেশীয় সিরিজ খেলবে শ্রীলঙ্কা বাংলাদেশ, ভারতকে নিয়ে ২০১৮ সালে নিজেদের মাটিতে ত্রি-দেশীয় সিরিজ খেলবে শ্রীলঙ্কা। যদিও সব কিছু আলোচনার পর্যায়ে রয়েছে। কোন ফরম্যাটে হবে এবং সূচি কী হবে তা নিয়ে চূড়ান্ত কিছুই জানানো হয়নি। বিষয়টি নিজেই জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা।

তিনি এই বিষয়ে বলেছেন, ‘আমাদের টেকনিক্যাল কমিটি ও ক্রিকেট কমিটি এ নিয়ে আলোচনা করছে। তবে আমরা টি-টোয়েন্টি ফরম্যাটেই এই টুর্নামেন্ট আয়োজন করতে আগ্রহী।’

অবশ্য এই সময়েই ভারতে পাঁচ ওয়ানডেসহ টি-টোয়েন্টি ও টেস্ট ‍খেলার কথা রয়েছে শ্রীলঙ্কার। ত্রি-দেশীয় টুর্নামেন্টটি হলে সেটি বাতিলই হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বিষয়টি নিয়ে চূড়ান্ত কিছু জানা যায়নি। তবে এসএলসি সভাপতি বলেছেন ওই সফরের কিছু ম্যাচ কমিয়ে টুর্নামেন্টের সঙ্গে সামঞ্জস্য করা হবে।

মূলত শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে এমন আয়োজনের চিন্তা করছে এসএলসি। যার নাম রাখা হবে নিদাহাস ট্রফি। যাতে থাকবে মোট ৭টি ম্যাচ। প্রত্যেকেই প্রত্যেকের বিপক্ষে দুবার খেলার সুযোগ পাবে। টুর্নামেন্টটি হওয়ার কথা ২০১৮ সালের ১৫ মার্চ থেকে ৩০ মার্চের মধ্যে।     

/আরআই/এফআইআর/

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম