শততম টেস্টে বেঙ্গল টাইগার্সের স্মারক উপহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
১৫ মার্চ ২০১৭, ২০:১১আপডেট : ১৫ মার্চ ২০১৭, ২০:১২

শততম টেস্টে বেঙ্গল টাইগার্সের স্মারক উপহার কলম্বো পি সারা ওভালে বাংলাদেশের শততম টেস্ট উদযাপন করেছে বেঙ্গল টাইগার্স। শততম টেস্ট উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম ফ্যান ক্লাব বেঙ্গল টাইগার্স বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম এবং শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক রঙ্গনা হেরাথের হাতে বিশেষ ক্রেস্ট এবং বেঙ্গল টাইগার্সের ক্যাপ তুলে দিয়েছে।

শততম টেস্টের প্রথমদিনের খেলা শেষে বেঙ্গল টাইগার্সের পক্ষ থেকে বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকের হাতে ক্রেস্ট তুলে দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, বিসিবি পরিচালক এবং বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, বেঙ্গল টাইগার্সের এডহক কমিটির ৩ সদস্য সাব্বির আহমেদ রুবেল, গোলাম ফারুক ফটিক ও শামীম চৌধুরী। শ্রীলঙ্কার অধিনায়ক রঙ্গনা হেরাথের হাতেও ক্রেস্ট তুলে দিয়েছেন বেঙ্গল টাইগার্সের এই তিনসদস্য। এ সময় বাংলাদেশ ক্রিকেট দলের পরিচিত সমর্থক শোয়েব আলী (টাইগার শোয়েব) উপস্থিত ছিলেন।

 এদিকে বাংলাদেশের শততম টেস্ট উপলক্ষে স্মারক চাবির রিং এই টেস্ট কভার করতে আসা বাংলাদেশ ও শ্রীলঙ্কার সকল সাংবাদিকদের মধ্যে বিতরণ করা হয়েছে। শততম টেস্টের স্মারক এই চাবির রিং সাংবাদিকদের শুভেচ্ছা উপহার হিসেবে দিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি, জিমন্যাস্টিকস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং আবাহনী ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম