দক্ষিণ আফ্রিকাকে বাঁচালেন ডি কক-বাভুমা

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০১৭, ১৩:১১আপডেট : ১৭ মার্চ ২০১৭, ১৩:১২

হাফসেঞ্চুরির পর ডি কককে অভিনন্দন জানালেন বাভুমা প্রথম ইনিংসে ১০১ রানে ৫ উইকেট হারানোর পর নিউজিল্যান্ডকে বাঁচান হেনরি নিকলস। দক্ষিণ আফ্রিকার অবস্থা হয়েছিল আরও খারাপ। প্রথম ইনিংসে মাত্র ৯৪ রানে ৬ উইকেট হারায় তারা। কিন্তু দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকা নয়, হতাশায় ডুবেছে নিউজিল্যান্ড।

১২ রানে ২ উইকেট হারিয়ে বিপদের আভাস পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিন সকালে সেই আশঙ্কা সত্যি হয়। দলের ২৬, ৫৯, ৭৯ ও ৯৪ রানে আরও চারজন ব্যাটসম্যান সাজঘরে ফিরে যান। নিউজিল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে ফিরে আসে স্বস্তি।

তবে সেই স্বস্তিকে অস্বস্তিতে রূপ দেন তেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক। সপ্তম উইকেটে তারা ১৬০ রানের জুটি গড়েন। তাদের এ জুটি যখন ভাঙে তখন দক্ষিণ আফ্রিকা স্বাগতিকদের চেয়ে মাত্র ১৪ রান পিছিয়ে। ডি কক (৯১) ও বাভুমা (৮৯) অল্প কয়েকটি রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত হয়েছেন। কিন্তু ভারনন ফিল্যান্ডার ও মরনে মরকেলের ৪৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৮১ রানের লিড নিয়েছে প্রোটিয়ারা।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ২৬৮ রানের জবাবে ৯ উইকেটে ৩৪৯ রানে শুক্রবারের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। শেষ জুটিতে ফিল্যান্ডার ৩৬ ও মরকেল ৩১ রানে অপরাজিত খেলছেন।

দ্বিতীয় দিন শেষে কলিন ডি গ্রান্ডহোম ও নেইল ওয়াগনার নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন। দুটি পেয়েছেন টিম সাউদি। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/      

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী