চান্ডিমালই বদলে দিয়েছেন সাকিবকে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
১৭ মার্চ ২০১৭, ১৯:১৩আপডেট : ১৭ মার্চ ২০১৭, ১৯:১৮

চান্ডিমালই বদলে দিয়েছেন সাকিবকে! সাকিবের হঠাৎ এই বদলে যাওয়ার পেছনে অবদান লঙ্কান টপ অর্ডার ব্যাটসম্যান চান্ডিমাল! তিনিই বদলে দিয়েছেন বাংলাদেশের তথা বিশ্বের সেরা অলরাউন্ডারকে। নিজের মুখেই স্বীকার করেছেন বাংলাদেশের এই তারকা।

আগের দিন ৮ বলে ১৮ রান করেছিলেন ৩ চারের সাহায্যে। এর মধ্যে একটি ফুল চান্সসহ বেশ কয়েকটি হাফচান্সও দিয়েছিলেন। তবে শুক্রবার ম্যাচের তৃতীয় দিনে নিজের ব্যাটিং স্টাইলটা পুরোপুরি বদলে ফেললেন সেই সাকিব! যদিও শুক্রবার শেষ সেশনে তার আউট হওয়ার ধরনটা আবারও প্রশ্ন তৈরি করেছে। তারপরও বাংলাদেশের শততম টেস্টে সেঞ্চুরি করে রেকর্ডবুকে নাম লেখানো সাকিবের কাছে এটা বিশেষ কিছুই। সেই সঙ্গে দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ এই রানটুকু দলীয় স্কোরকে করেছে সমৃদ্ধ। তাই সমালোচনার বদলে সাকিব ভাসছেন প্রশংসার বন্যায়।

সাকিবের হঠাৎ এই বদলে যাওয়ার পেছনে অবদান লঙ্কান টপ অর্ডার ব্যাটসম্যান চান্ডিমাল! তিনিই বদলে দিয়েছেন বাংলাদেশের তথা বিশ্বের সেরা অলরাউন্ডারকে। নিজের মুখেই স্বীকার করেছেন বাংলাদেশের এই তারকা। প্রথম ইনিংসে দলের কঠিন পরিস্থিতিতে ১৩৮ রানের ইনিংস খেলেন চান্ডিমাল। তার দৃঢ়তায় শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৩৩৮ রান জমা করতে সক্ষম হয়।

ম্যাচের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসেন সাকিব আল হাসান। সেখানে স্পষ্ট করে বললেন, চান্ডিমালই বদলে দিয়েছে তাকে, ‘বিশেষ করে প্রথম ইনিংসে চান্ডিমাল যেভাবে ব্যাটিং করেছে। সেখান থেকে অনেক কিছুই শেখার ছিল। এই উইকেটে কিভাবে ব্যাটিং করতে হবে, তা আমি তার কাছ থেকেই শিখেছি। তার ইনিংস আমাকে অনেক সাহায্য করেছে।’

আগের দিন তিন চারে ১৮ করলেও শুক্রবার ৭ চারে করেছেন ১১৬ রান। এতেই বোঝা যায় কতটা সাবধানী ছিলেন। ১৫৯ বলে দশ চারে সাকিব বাংলাদেশের শততম টেস্টের সেঞ্চুরি পূর্ণ করেছেন। বৃহস্পতিবার শেষ বিকালে ভৌতিক এই ব্যাটিংয়ের রহস্য উন্মোচন করলেন ভিন্ন ভাবে, ‘ভিন্ন কিছু আসলে হয়নি। কালকে (বৃহস্পতিবার) যেহেতু নট আউট ছিলাম। রাতে চিন্তা করার সময় পেয়েছি। ওই সময়টাই কাজে লেগেছে। চিন্তা করতে পেরেছি, কীভাবে ব্যাটিং করব।’

/আরআই/এফআইআর/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম