মহারাজের স্পিনে তিনদিনেই দক্ষিণ আফ্রিকার জয়

স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০১৭, ১২:১০আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১৭:০৪

নিউজিল্যান্ডের ব্যাটিং বিপর্যয়ের মূল কারিগর মহারাজকে ঘিরে উল্লাস বৃষ্টির কারণে ডানেডিনে প্রথম টেস্টের ভাগ্য নির্ধারণ হয়নি। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার হাড্ডাহাড্ডি লড়াই শেষ হয় ড্রয়ে। তবে দুই দিন আগেই ফলাফলের মুখ দেখেছে ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট, যেখানে ৮ উইকেটের জয় উদযাপন করেছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের সিরিজ ১-০ তে এগিয়ে থাকল প্রোটিয়ারা।

ওয়েলিংটনে অসাধারণ এ জয়ের কারিগর কেশব মহারাজ। টানা দ্বিতীয় ম্যাচে এক ইনিংসে ৫ উইকেট পেলেন এ প্রোটিয়া স্পিনার। ডানেডিনের মতো বেসিন রিজার্ভেও অসাধারণ পারফর্ম করেছেন তিনি। নিউজিল্যান্ডের ৬ উইকেট তুলে নিয়েছেন মহারাজ। তার বোলিং ফিগার ২০.২-৭-৪০-৬।

আর এ পারফরম্যান্স দিয়ে নিউজিল্যান্ডে বিরল কীর্তি গড়েছেন ২৭ বছর বয়সী। ১৯৭৩ সালের পর নিউজিল্যান্ডে প্রথম কোনও স্পিনার টানা দুই টেস্টে ৫ বা তার বেশি উইকেট পেলেন। ওই মৌসুমে পাকিস্তানের ইন্তিখাব আলম ডানেডিনে ৬ ও ৭ উইকেট নেন। 

অবশ্য প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে প্রথম তোপটা দাগান মরনে মরকেল। তার পেসে নিউজিল্যান্ড ৩ উইকেট হারায় মাত্র ৬৪ রানে। টম ল্যাথাম, কেন উইলিয়ামসন ও নেইল ব্রুম- তিনজনই এ প্রোটিয়া পেসারের শিকার।

এর পর শুরু মহারাজের স্পিন জাদু। দ্বিতীয় ইনিংসে তার ঘূর্ণিতে এবার সত্যিই নাকানিচুবানি খেয়েছে স্বাগতিক ব্যাটসম্যানরা। তার বোলিংয়ে প্রতিরোধ গড়তে পারেননি কেউ। মাঝে একটি উইকেট কাগিসো রাবাদা নিয়েছেন। আর বাকিগুলো গেছে প্রোটিয়া স্পিনারের ঝুলিতে।

হতাশায় মাঠ ছাড়ছেন নিশাম। নিউজিল্যান্ডের সব ব্যাটসম্যানের মুখেই ছিল হতাশার ছাপ ৯০ রানের মধ্যে ৫ উইকেট হারানো নিউজিল্যান্ডকে কিছুটা মেরামতের চেষ্টা করেছিলেন ওপেনার জিত রাভাল ও বিজে ওয়াটলিং। ষষ্ঠ উইকেটে ৬৫ রানের জুটি গড়েন তারা। কিন্তু মহারাজের বলে কুইন্টন ডি ককের গ্লাভসে রাভাল ইনিংস সেরা ৮০ রানে ধরা পড়লে শুরু হয় আরেক দফা ব্যাটিং ধস। তিনি ছাড়া দুই অঙ্কের ঘরে কেবল রান করেছেন ওয়াটলিং (২৯) ও ব্রুম (২০)। ব্ল্যাক ক্যাপরা শেষ ৫ উইকেট হারায় ১৬ রানের ব্যবধানে।

৬৩.১ ওভারে মাত্র ১৭১ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস। দক্ষিণ আফ্রিকার জয়ের লক্ষ্য দাঁড়ায় ৮১ রানের। সময় শেষ হলেও ম্যাচ চতুর্থ দিনে না নিতে কয়েক ওভার বাড়তি খেলার সিদ্ধান্ত হয়।

কোনও বিপদের মুখোমুখি হয়নি দক্ষিণ আফ্রিকা। মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় তারা। জেপি ডুমিনি ২৪.৩ ওভারে জিমি নিশামকে একটি চার মেরে তিনদিনেই জয় নিশ্চিত করেন। তিনি অপরাজিত ছিলেন ১৫ রানে। ৩৮ রানে খেলছিলেন হাশিম আমলা।

এর আগে প্রোটিয়ারা ১ উইকেট হাতে রেখে ৩৪৯ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল। দলীয় স্কোরবোর্ডে ৩৫৯ রান জমা পড়তেই শেষ উইকেট হারায় তারা। নিউজিল্যান্ডের ২৬৮ রানের প্রথম ইনিংসের জবাবে তাদের লিড দাঁড়ায় ৯১ রানের। সূত্র- ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড- ২৬৮ ও ১৭১ (রাভাল ৮০, ওয়াটলিং ২৯; মহারাজ ৬/৪০)

দক্ষিণ আফ্রিকা- ৩৫৯ ও ২৪.৩ ওভারে ৮৩/২ (ডুমিনি ১৫*, আমলা ৩৮*; সাউদি ১/১৭)

ফল- দক্ষিণ আফ্রিকা জয়ী ৮ উইকেটে

ম্যাচসেরা- কেশব মহারাজ

সিরিজ- তিন ম্যাচ সিরিজের দুটি শেষে ১-০ তে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম