সকল টাইগার ভক্তদের এই জয় উৎসর্গ করলাম: মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
১৯ মার্চ ২০১৭, ১৭:৩৪আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১৯:৩৭

সকল টাইগার ভক্তদের এই জয় উৎসর্গ করলাম: মুশফিক ঐতিহাসিক শততম টেস্ট জয়ের পর উত্তেজনায় ভাসছে গোটা বাংলাদেশ। আর সেই বাংলাদেশি সকল ভক্তদেরই শততম টেস্ট উৎসর্গ করেছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেছেন, ‘এটা অনেক বড় একটা অর্জন। যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, এই জয় আমি বাংলাদেশের ক্রিকেট ভক্তদের উৎসর্গ করতে চাই।  এটা খুব সহজ ছিল না। খেলা ভালো না হলে, অনেক সময় তারাও সমালোচনা করেন। তবে তাদের সমর্থন এখানেও ছিল। সব সময় সমর্থন করেছেন। আমার মনে হয়, আমরা কিছুটা হলেও প্রতিদান দিতে পেরেছি। এই জন্য ভালো লাগছে। আমরা সব সময়ই ভালো কিছু করার চেষ্টা করি,ভবিষ্যতে আরো ভালো করার চেষ্টা করবো।
তিনি আরও যোগ করেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে জয়টা বিশেষ ছিল। এটা ভালো জয়। বিদেশের মাটিতে প্রভাব বিস্তার করা জয়। এই জয়টা আমাদের ওয়ানডে সিরিজের আগে আরও বেশি প্রেরণা দেবে।’

প্রতিপক্ষকে এই টেস্টে হারালেও তাদের পুরোনো পরিসংখ্যান তুলে ধরতে ভোলেননি মুশফিক, ‘শ্রীলঙ্কা ভালো দল। কিছুদিন আগে তারা অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। তাই ওদের বিপক্ষে এই জয়টা আমাদের উজ্জীবিত করবে। শততম টেস্টের সফরটা সহজ ছিল না। অনেক কিছু পেরিয়ে আমরা শততম ম্যাচ খেলতে নেমেছিলাম।’

দলের এই জয় যে সহজ ছিল না সেটা নিজের মুখেই স্বীকার করেছেন মুশফিক, ‘দেশে হলে অন্যরকম একটা অনুভূতি তো থাকেই।  বিদেশে ওই হারের পর এমনভাবে ঘুরে দাঁড়ানো আমাদের মতো দলের জন্য- এর চেয়ে বড় কিছু আর হয় না।  বিদেশির মাটিতে অমন হারের পর ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা আমাদের খুব কম আছে। ওরা অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। এটা অনেক বড় একটা পদক্ষেপ। এখানে অনেক তরুণ খেলোয়াড় ছিল যারা খুব ভালো পারফরম করেছে এই টেস্টে। এটা অনেক বড় আত্মবিশ্বাস।  সবার কাছে এজন্য কৃতজ্ঞ।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম