সিরিজসেরা সেই সাকিবই

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
১৯ মার্চ ২০১৭, ১৮:২৬আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১৮:৩১

সিরিজসেরা সেই সাকিবই কলম্বো টেস্ট শুরু হওয়ার আগে থেকে সমালোচনায় ছিলেন সাকিব। সেই সাকিবই হয়ে উঠলেন বাংলাদেশের শততম টেস্টের নায়ক। তার ১৩১ রান ও ৬ উইকেট বাংলাদেশকে ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমনকি শতততম টেস্টে সেঞ্চুরি (১১৬) ও ৬ উইকেট নিয়ে একটি মাইলফলকও স্পর্শ করেছেন তিনি।

আর তাতেই পকেটে পুড়েছেন দুই টেস্ট সিরিজের সিরিজসেরা পুরস্কার। পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে সাকিব জানালেন তার অনুভূতির কথা, ‘এমন জয়ে দলের জন্য অবদান রাখতে পেরে আমি ভীষণ খুশি। সব সময়ই চেষ্টা করি। কখনো হয়, কখনো হয় না।’

কলম্বো টেস্টের চতুর্থ দিনে লাঞ্চ বিরতির পর মুস্তাফিজ ও সাকিব মিলে রঙ্গনা হেরাথের দলকে চেপে ধরেন। মুস্তাফিজ ও সাকিবের ওই স্পেলেই বাংলাদেশের দিকে ম্যাচ হেলে পড়ে। এছাড়া প্রথম ইনিংসে দলের অন্যরা যখন ব্যর্থ তখন সাকিব দলের কাণ্ডারি হয়ে উঠেন। মুশফিক ও মোসাদ্দেককে সঙ্গে নিয়ে বড় দুটি জুটি গড়েন সাকিব। এমনকি শ্রীলঙ্কার বিপক্ষে সপ্তম উইকেটে সাকিব-মোসাদ্দেক জুটি রেকর্ড জুটি হয়ে আছে।

অথচ এই সাকিবকে নিয়েই কিছুদিন আগে ছিল ‍সমালোচনা। সংবাদ মাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হয়েছে তার ব্যাটিং নিয়ে। মূলত ওয়েলিংটন টেস্টে ক্যারিয়ার সেরা ২১৭ রান করার পরও তার আউট হওয়ার ধরন নিয়ে প্রশ্ন উঠেছে। সাকিব নিজের ব্যাটিং নিয়ে জানিয়েছিলেন এভাবে ব্যাটিং করে তিনি সাকিব হয়েছেন। ক্যারিয়ারের বাকি সময়টাতে এভাবেই ব্যাটিং করবেন!

অবশ্য কলম্বো টেস্টের দ্বিতীয় দিন শেষ বিকালে আউট হওয়ার নানা চেষ্টা করেও সফল হন!  সেই সাকিবই তৃতীয় দিনে নেমে গেলেন পাল্টে। দৃঢ়তা দেখিয়ে ১১৬ রানের ইনিংস খেলেছেন। শেষ পর্যন্ত যদিও বাজে শটেই ফিরেছেন সাজঘরে।

/আরআই/এফআইআর/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম