বদলে যাওয়ার রেসিপি জানালেন তামিম-মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
১৯ মার্চ ২০১৭, ২১:১৫আপডেট : ১৯ মার্চ ২০১৭, ২২:১৭

বদলে যাওয়ার রেসিপি জানালেন তামিম-মুশফিক কলম্বো টেস্টের তৃতীয় দিন থেকেই বদলে গেল বাংলাদেশের ক্রিকেটাররা। কী এমন হয়েছিল দ্বিতীয় রাতে? রহস্য তেমন কিছুই নয়। টিম ম্যানেজমেন্ট ছাড়া খেলোয়াড়দের আলাদা মিটিংই বদলে দিল সাকিবকে, বদলে দিল বাংলাদেশের চেহারা। যাতে উপকৃত বাংলাদেশ পেল শততম টেস্ট জয়ের স্বাদ।

কলম্বোতে শততম টেস্ট শুরুর আগে মানসিক ভাবে ভালো অবস্থায় ছিল না বাংলাদেশ। কেননা গলে ২৫৯ রানে হারের পর কলম্বোতে ভালো কিছু করা ছিল বড় চ্যালেঞ্জ। এরপর রিয়াদের বাদ পড়া নিয়ে ছিল নানা ধরনের আলোচনা। সবকিছু মিলিয়ে টিম বাংলাদেশের খেলায় প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছিল।

প্রথম দিনে বোলাররা দারুণ চেষ্টা করে লঙ্কাকে ৩৩৮ রানে বেঁধে ফেলে। বাংলাদেশ লক্ষ্যের বিপরীতে খেলতে নেমে শেষ বিকালে বাংলাদেশের ব্যাটসম্যানরা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেয়। টাইগারদের ওমন ব্যাটিং দেখে গলের পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা তৈরি হয়। ওইদিন বিকালে সাকিব নানা ভাবে আউট হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন!

যদিও তৃতীয় দিনের শুরুতে নেমেই বদলে যান সাকিব; বদলে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত শততম টেস্টে সেঞ্চুরি তুলে নিয়ে অনন্য একটি মাইলফলকে পৌঁছান তিনি। কী এমন রেসিপি ছিল জানতে চাইলে তার ব্যাখ্যা দিয়েছেন ওপেনার তামিম ইকবাল, ‘আমরা নিজেরা মিলে পরিকল্পনা করেছি ম্যাচের আগের দিন সবাই মিলে মিটিং করবো। যেখানে কোচ, ম্যানেজার কেউই থাকবেন না। সবাই মিলে নিজেদের ভুলগুলো নিয়ে আলোচনা করেছি। কীভাবে পরের দিনটা ভালো করা যায়, সেগুলো নিয়ে কথা বলেছি। এতেই সবার মধ্যে দায়িত্ববোধ তৈরি হয়েছে। আমার মনে হয় ফল পেতে এটা কার্যকরী ভূমিকা রেখেছে।’

তামিমের পরে মুশফিকের কাছে একই বিষয়য়ে জানতে চাওয়া হলে, মুশফিক বললেন লঙ্কা বধের গল্প, ‘প্রথম টেস্টে হারার পর আমাদের মনে হয়েছে, আমরা এত বাজেভাবে হারার দল নয়। আমরা একসঙ্গে, মৌলিক ব্যাপারগুলো একজন আরেকজনকে শেয়ার করেছিলাম। আমরা যেন মাঠে সব পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারি, সেই চেষ্টা করেছিলাম।’

/আরআই/এফআইআর/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম