শ্রীলঙ্কার ক্রিকেট এখন মৃত!

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০১৭, ১৬:০৯আপডেট : ২০ মার্চ ২০১৭, ১৭:৪১

নিজেদের ক্রিকেটের মৃত্যু ঘোষণা করেছে লঙ্কান পত্রিকা ‘দ্য আইল্যান্ড।’ শততম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। লঙ্কানদের তাদেরই মাটিতে হারিয়ে এমন ঐতিহাসিক টেস্ট ম্যাচ জেতায় নিজেদের ক্রিকেটের মৃত্যু ঘোষণা করেছে লঙ্কান পত্রিকা ‘দ্য আইল্যান্ড।’ শুধু তাই নয়, সেই টেস্ট ম্যাচের একটি এপিটাফও প্রকাশ করেছে তারা। রিপ শ্রীলঙ্কান ক্রিকেট- নামের ওই প্রতিবেদনে সেই এপিটাফে লেখা রয়েছে- ‘গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, ওভালে ২০১৭ সালের ১৯ মার্চ শ্রীলঙ্কার ক্রিকেটের মৃত্যু হয়েছে। বন্ধু ও সুহৃদরা এই মৃত্যুতে গভীরভাবে শোকাহত। রিপ (RIP)।’
কফিনে করে মৃতদেহ বয়ে নিয়ে যাওয়ার ব্যঙ্গ চিত্র ছেপেছে পত্রিকাটি। শুধু তাই নয় সেখানে লঙ্কান ক্রিকেটের মৃতদেহ পুড়িয়ে বাংলাদেশে পাঠানোর কথাও লেখা রয়েছে।
বলতে গেলে এটি ঐতিহাসিক ১৮৮২ সালে ইংল্যান্ডকে ঘিরে লেখা এপিটাফেরই পুনরাবৃত্তি। তখন `দ্য স্পোর্টিং টাইমসে’ অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ডের হারে এরকমই একটি এপিটাফ প্রকাশ করেছিল তারা। যা পরবর্তীতে অ্যাশেজ নামেই পরিচিতি পায়।
পি সারা ওভালে ঐতিহাসিক ম্যাচটি ৪ উইকেটে জেতে মুশফিক বাহিনী। যার মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশ পেয়েছে দুর্লভ জয়ের মর্যাদা। কারণ শততম টেস্ট জয়ের কৃতিত্ব যে নেই ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোরও। এই জয়ে ‘জয় বাংলা কাপ’ বাংলাদেশ ও শ্রীলঙ্কা ভাগাভাগি করে নেয়। ফলে পি সারা ওভালে বাংলাদেশের জয়ের পর বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথ নতুন কোনও দিকে মোড় নেয় কিনা সেটিই এখন দেখার বিষয়!
/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম