ইসলামে আগ্রহ স্যামির!

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০১৭, ১৮:৪২আপডেট : ২০ মার্চ ২০১৭, ১৯:০৯

ড্যারেন স্যামি পাকিস্তানে গিয়ে ইসলামের প্রতি এক ধরনের প্রীতি জন্মেছে ড্যারেন স্যামির। পিএসএল দল পেশাওয়ার জালমির মালিকের বিশ্বাস, ইসলাম গ্রহণ করবেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের দুইবারের বিশ্বজয়ী টি-টোয়েন্টি অধিনায়কের পাকিস্তান প্রীতি এরই মধ্যে জানা হয়ে গেছে ভক্তদের। পাকিস্তান সুপার লিগে কয়েক সপ্তাহ পেশাওয়ার জালমির হয়ে খেলে দেশটির সংস্কৃতির সঙ্গে মিলেমিশে গিয়েছিলেন ড্যারেন স্যামি। কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা ফাইনাল ম্যাচ খেলতে লাহোরেও যান ক্যারিবীয় তারকা। সেখানে নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট হয়ে পাকিস্তানের সেনাবাহিনীতে যোগদানের আগ্রহ দেখান তিনি। নতুন করে শোনা গেল, ইসলামের প্রতি ঝোঁক বেড়েছে তার।

পেশাওয়ারের মালিক জানান, খুব গুরুত্ব দিয়ে ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করছেন স্যামি। ইসলাম গ্রহণ করার সম্ভাবনাও ক্যারিবীয় তারকার মধ্যে ভালোভাবে দেখছেন জাভেদ আফ্রিদি। সম্ভাবনাটা যেন বাস্তব হয় এজন্য দলের ভক্তদের দোয়া চেয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এক ভিডিওতে পেশাওয়ারের মালিক আফ্রিদি বলেছেন, ‘আমি দোয়া করি যেন ইসলামকে ধর্ম হিসেবে সে (স্যামি) গ্রহণ করে। এনিয়ে তার পূর্ণ জ্ঞাণ আছে এবং যেভাবে ও ইসলাম সম্পর্কে জানছে-পড়ছে, আমি মনে করি এটা একটা বড়  অর্জন। আমার ও আমার পুরো দলের জন্য এটা বড় ব্যাপার।’

পেশাওয়ার মালিকের সঙ্গে ভালো সম্পর্কে আছে স্যামির। কোনও দ্বিধাদ্বন্দ্বে না ভুগে কোয়েটা গ্লাডিয়েটরসের বিপক্ষে ফাইনাল খেলতে লাহোরে চলে যান তিনি। সূত্র- দ্য এক্সপ্রেস ট্রিবিউন, পাকিস্তান টুডে

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম