টেস্ট নয়, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে খেলতে চায় অস্ট্রেলিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (ডাম্বুলা) থেকে
২৫ মার্চ ২০১৭, ২২:৩৮আপডেট : ২৫ মার্চ ২০১৭, ২২:৩৮

টেস্ট নয়, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে খেলতে চায় অস্ট্রেলিয়া চলতি বছরের আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসার কথা অস্ট্রেলিয়ার। কিন্তু নতুন খবর হচ্ছে তারা টেস্ট সিরিজ নয়, ওয়ানডে খেলতে আগ্রহী।

চলতি বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে ৭ ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে অস্ট্রেলিয়া। তার আগে ঈদুল আজহার বন্ধে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে চায় তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন শনিবার ডাম্বুলাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সবসময়ই কথা হচ্ছে। ওরা আমাদের কাছে সময় চেয়েছে। ভারত সিরিজের ফাঁকে ওরা কিছু করতে চাইছে। খেলতে চাইছে ওয়ানডে। ঈদে পাঁচ দিনের গ্যাপ আছে, ওই সময়টায় ওরা বসে থাকতে চায় না। আমরা বলেছি যে, (সেপ্টেম্বরের) ৪ তারিখে হলে আমাদের আপত্তি নেই।’

এদিকে দেশের বতর্মান অবস্থা সন্তোষজনক উল্লেখ্য করে পাপন বলেছেন, ‘এ ধরনের সন্ত্রাসী হামলা ইংল্যান্ডে হয়েছে। অনেক জায়গায়ই হয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। বাংলাদেশে কোনও দল আসলে যে নিরাপত্তা দেওয়া হয়, সেটা পৃথিবীর কোথাও দেওয়া হয় না। আর আমি মনেপ্রাণে বিশ্বাস করি বাংলাদেশের ১৬ কোটি মানুষ ক্রিকেটের ভক্ত, বাংলাদেশের মানুষ এমন কিছু করবে না।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম