লিওনের স্পিনে শেষ সেশনে অস্ট্রেলিয়ার লড়াই

স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ ২০১৭, ২১:৪৭আপডেট : ২৬ মার্চ ২০১৭, ২১:৪৭

শেষ সেশনে দারুণ স্পেল করলেন লিওন প্রথম ইনিংসে মাত্র ৩০০ রান করেছিল অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে সেটাকে বেশ পেছনে ফেলার ইঙ্গিত দিয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় দিন শেষ সেশনে নাথান লিওনের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে লড়াই করেছে অস্ট্রেলিয়ানরা।
আগের দিন এক ওভার খেলে স্কোরবোর্ডে কোনও রান যোগ করতে পারেনি ভারত। রবিবার নেমে রানের খাতা খোলে তারা। প্রথম দুই সেশনে মাত্র দুই উইকেট হারিয়ে দিনটা নিজেদের করে নিতে চেয়েছিল স্বাগতিকরা।

কিন্তু শেষ বিকালে লিওনের স্পিন জাদু ভারতকে ভোগায়। ২ উইকেটে ১৫৩ রানে চা বিরতিতে যাওয়া দলটি দিন শেষ করেছে ৬ উইকেটে ২৪৮ রানে। লিওন একাই শেষ সেশনের চার উইকেট তুলে নেন। ভারতের প্রথম ইনিংসের দ্বিতীয় শীর্ষ ব্যাটসম্যান চেতেশ্বর পূজারাকে (৫৭) তিনি ক্যাচ বানান পিটার্স হ্যান্ডসকম্বের।

এর পর করুন নায়ার, ভারপ্রাপ্ত অধিনায়ক অজিঙ্কা রাহানে ও রবিচন্দ্রন অশ্বিনকে সাজঘরে পাঠিয়ে দলে স্বস্তি ফেরান লিওন। ২৮ ওভারে ৬৭ রান দিয়ে এ উইকেটগুলো নেন এ স্পিনার।

ভারতের পক্ষে দিনের সেরা ইনিংসটি খেলেন লোকেশ রাহুল (৬০)। রাহানের ব্যাটে আসে ৪৬ রান। অশ্বিন ৩০ রানে আউট হলে ঋদ্ধিমান সাহা ও রবীন্দ্র জাজেদা অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

/এফএইচএম/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম