উইলিয়ামসনের রেকর্ডে লিড নিয়েছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০১৭, ১৩:৪৫আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৩:৪৯

উইলিয়ামসনের রেকর্ডে লিড নিয়েছে নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী টেস্টে কেন উইলিয়ামসনের ১৭তম সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে লিড নিয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩২১ রান নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা। যেখানে তাদের লিড ৭ রান।
এদিন অপরাজিত ১৪৮ রানে দিন শেষ করেছেন কিউই অধিনায়ক। সেঞ্চুরি হাঁকানোর মধ্য দিয়ে অনন্য কীর্তি গড়েছেন কিউই ক্রিকেটার। দেশটির হয়ে দ্রুততম ৫ হাজার রান পূরণ করেছেন। পেছনে ফেলেছেন কিউই কিংবদন্তি মার্টিন ক্রোকে। একই সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও এখন কেন উইলিয়ামসন। তার সঙ্গে ১৭টি সেঞ্চুরি নিয়ে এই তালিকায় রয়েছেন মার্টিন ক্রো।
উইলিয়ামসনের সঙ্গে ১৩ রানে ক্রিজে ছিলেন স্যান্টনার। এর আগে উড়ন্ত সূচনাই আনেন দুই ওপেনার ল্যাথাম ও রাভাল। ‍উদ্বোধনী জুটিতে আসে ৮৩ রান। ‍ল্যাথাম ৫০ রানে ফিরলেও রাভাল ফেরেন ৮৮ রানে। এর আগে অবশ্য ‍দ্বিতীয় উইকেটে উইলিয়ামসনের সঙ্গে ১৯০ জুটি গড়েন রাভাল। কিন্তু দিনের শেষ দিকে রাভালের বিদায়ে কিছুটা রং হারায় কিউইদের দাপট। যদিও কোনও ঝুঁকি ছাড়াই দিন পার করেন অধিনায়ক কেন উইলিয়ামসন।
প্রোটিয়াদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন মরকেল ও রাবাদা। এর আগে প্রথম ইনিংসে ৩১৪ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।  

/এফআইআর/ 

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম