সিরিজ সমতার পথে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০১৭, ১২:৫১আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১২:৫৪

দুমিনির বিদায়ের পর উদ্বিগ্ন দু প্লেসিস। সিরিজ সমতার পথেই রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে পিছিয়ে ব্যাট করতে নেমে চতুর্থ দিনে ৮০ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা এখনও পিছিয়ে ৯৫ রানে। ক্রিজে আছেন অধিনায়ক ফাফ দু প্লেসিস (১৫*) ও কুইন্টন ডি কক (১৫*)।

এই ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় প্রোটিয়ারা। কিউই বোলিংয়ে কোনও প্রতিরোধই দিতে পারেনি তারা। নিউজিল্যান্ডের পক্ষে ২ উইকেট নিয়েছেন প্যাটেল। একটি করে নিয়েছেন হ্যানরি ও গ্র্যান্ডহোম।

এর আগে ৪ উইকেটে ৩২১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল নিউজিল্যান্ড। এই স্কোরে খেলতে নেমে এদিন ৪৮৯ রানেই গুটিয়ে যায় তারা। ‍আগের দিন টিকে থাকা কেন উইলিয়ামসন এদিন বিদায় নেন ১৭৬ রানে। এছাড়া স্যান্টনার বিদায় নেন ৪১ রানে। শেষ দিকে গ্র্যান্ডহোম তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। ৫৭ রানে বিদায় নেন তিনি।

প্রোটিয়াদের পক্ষে ৪ টি করে উইকেট নেন মরনে মরকেল ও রাবাদা। দুটি নেন মাহারাজ।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম