সেঞ্চুরিয়ান কুশল মেন্ডিসকে ফিরিয়ে স্বস্তি বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৭, ১৭:৫১আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৮:০৯

সেঞ্চুরিয়ান কুশল মেন্ডিসকে ফিরিয়ে স্বস্তি বাংলাদেশের ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন বাংলাদেশের জন্য, সেঞ্চুরি করে শ্রীলঙ্কার সংগ্রহকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কুশল মেন্ডিস। ভয়ঙ্কর হয়ে উঠা এই ব্যাটসম্যানকে ফিরিয়ে বাংলাদেশ দলে স্বস্তি ফেরালেন তাসকিন আহমেদ। তাতে লঙ্কানরা হারাল চতুর্থ উইকেট, স্কোর ৪০ ওভারে ২৩৫ রান।

একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলেন দিনেশ চান্ডিমাল। উইকেটে সেট হয়ে বড় ইনিংস খেলার ভিত গড়া লঙ্কান এই উইকেটরক্ষককে ফেরালেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের স্লোয়ার সরাসরি আঘাত করে চান্ডিমালের প্যাডে। আম্পায়ার খানিকটা ভেবে আউট দিলেও রিভিউ নেন চান্ডিমাল। যদিও শেষ রক্ষা হয়নি, ৩০ বলে ২৪ রান করে মুস্তাফিজের শিকার হয়ে ফেরেন লঙ্কান এই অভিজ্ঞ ব্যাটসম্যান। তিনি আউট হওয়ার আগেই অবশ্য ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন কুশল মেন্ডিস। খুব বেশি দূর অবশ্য যেতে পারেননি তিনি। ১০২ রান করে আউট হয়ে যান তাসকিনের বলে। বাংলাদেশি পেসারের ডেলিভারিতে জোরে ব্যাট চালিয়েছিলেন কুশল, উড়ে আসা বল এসে আঘাত করে তাসকিনের কাঁধে। এরপর বাতাসে ভাসা বলটি খানিকটা দৌড়ে নিজেই তালুবন্দি করেন তাসকিন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা শুরুটা করেছিল দুর্দান্ত। কিন্তু তৃতীয় ওভারে তারা হারায় প্রথম উইকেট। বাংলাদেশ হাসে স্বস্তির হাসি, আর চাপে পড়ে লঙ্কানরা। শেষ পর্যন্ত কুশল মেন্ডিস ও উপুল থারাঙ্গার জুটিতে সেই চাপ কাটিয়ে উঠে স্বাগতিকরা। তবে মাহমুদউল্লাহর সরাসরি থ্রোয়ে থারাঙ্গা রান আউটের পর স্বস্তি ফিরে মাশরাফিদের মনে।

প্রথম ওভারেই হতাশ হতে হয়েছিল বাংলাদেশকে। মাশরাফি মর্তুজার ওই ওভারে ৯ রান করে স্বাগতিকরা। কিন্তু বাংলাদেশের অধিনায়ক তার দ্বিতীয় ওভারে সেই আক্ষেপ কাটান। তৃতীয় বলে দানুশকা গুনাতিলাকাকে স্কয়ার লেগে মুশফিকুর রহিমের দারুণ এক ক্যাচ বানান বাংলাদেশি পেসার। উদযাপনে মাতে বাংলাদেশ। কিন্তু মেন্ডিস ও থারাঙ্গা সেই উদযাপন বেশিক্ষণ করতে দেননি।শতাধিক রানের জুটিতে তারা বাংলাদেশের সামনে বড় বাধা হয়ে দাঁড়ান। শেষ পর্যন্ত থারাঙ্গাকে রান আউট করলেন মাহমুদউল্লাহ। মুস্তাফিজুর রহমানের ওভারে ভাঙে ১১১ রানের এ জুটি। ৭৬ বলে ৬৫ রান করেন থারাঙ্গা।

২০০৯ সালের পর বিদেশে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচটি জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে মাশরাফি মর্তুজারা। দ্বিতীয় ম্যাচটি জিতলেই সিরিজটা নিশ্চিত করবে তারা।
এমন সুবর্ণ সুযোগ সামনে রেখে শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় ম্যাচেও টস হেরেছে বাংলাদেশ। লঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গা তার ২০০তম ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন।

উইকেটে ঘাস থাকায় দলে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছিলেন মাশরাফি। কিন্তু একাদশে কোনও পরিবর্তন নেই। প্রথম ম্যাচের দল নিয়েই সিরিজ জয়ের মিশনে নেমেছে বাংলাদেশ।

অন্যদিকে শ্রীলঙ্কার একাদশে পরিবর্তন তিনটি। সাচিথ পাথিরানা ও লাহিরু কুমারাকে জায়গা ছেড়ে দিতে হয়েছে দুই পেসার নুয়ান কুলাসেকারা ও নুয়ান প্রদীপের কাছে। এছাড়া স্পিন বোলার দিলরুয়ান পেরেরা সুযোগ পেয়েছেন লাকশান সান্দাকানের জায়গায়।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

/এফএইচএম/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম