এবার বিদেশে দাপট দেখাতে চান কোহলি

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০১৭, ১৮:২৭আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৮:৩৪

এবার বিদেশে দাপট দেখাতে চান কোহলি ঘরের মাঠের মৌসুমে খেলা ১৩ টেস্টের ১০টিতেই জিতেছে ভারত। অধিনায়ক বিরাট কোহলির জন্য এর চেয়ে গর্বের আর কী হতে পারে! যদিও আত্মতৃপ্তিতে গা ছেড়ে দিচ্ছে না, বরং বিদেশের মাটিতে পারফরম্যান্স ধরে রাখার চ্যালেঞ্জ নিচ্ছেন এখন।

ঘরের মৌসুমের দীর্ঘ পথ শেষ হলো ভারতের। এই সফরটা ছিল এক কথায় অসাধারণ। চলতি মৌসুমে সফরে আসার সব দলের বিপক্ষে সিরিজ জিতেছে ভারত। ১৩ টেস্টের ১০টিতে জয়ের পথে সিরিজ জিতেছে কোহলিরা নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। সবশেষ জয়টা অস্ট্রেলিয়ার বিপক্ষেই, ধর্মশালা টেস্ট দিয়ে।

অসাধারণ এক মৌসুম কাটানোর পর স্বাভাবিকভাবে গর্বিত কোহলি। ‘বিসিসিআই টিভি’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘গোটা মৌসুম জুড়ে আমরা অসাধারণ ক্রিকেট খেলেছি। বিশেষকরে ঘরের মৌসুমে আমরা প্রত্যেক দলের ওপর কর্তৃত্ব স্থাপন করেছি। সত্যিই এটা গর্বের মুহূর্ত।’ পারফরম্যান্সের কৃতিত্ব দিলেন তিনি সবাইকে; সেটা যেমন সতীর্থদের, তেমনি সব স্টাফদেরকেও। ভারতীয় অধিনায়কের ভাষায় যা এমন, ‘কঠিন সময়ে আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, সেটা সত্যি প্রশংসার দাবিদার। কৃতিত্বটা পাবে দলের সবাই, বিশেষকরে সাপর্ট স্টাফরা, যাদের কাজ কখনও আলোর সামনে আসে না।’

ঘরের মাঠে দারুণ পারফরম্যান্সের পর এবার বাইরেও ধারাটা ধরে রাখতে চান। বিদেশের মাটিতে ভালো করাটাই এখন চ্যালেঞ্জ কোহলির সামনে, ‘বিদেশের মৌসুমেও আমরা জিততে পারলে সংবাদ সম্মেলনে আমার মুখে দেখতে পাবেন চওড়া হাসি। এক নম্বর র‌্যাংকিং থাকায় আমরা সবাই ‍খুশি, তবে আমাদের কাজ শুরু হলো আসলে এখান থেকেই।’ ইন্ডিয়া টুডে

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম