র‌্যাংকিং নিয়ে ভাবছেন না হাথুরুসিংহে

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
৩০ মার্চ ২০১৭, ১৮:৫৫আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৯:২৪

র‌্যাংকিং নিয়ে ভাবছেন না হাথুরুসিংহে র‌্যাংকিং প্রশ্নে অধিনায়ক মাশরাফির মতো বিরক্তি ঝরেছে প্রধান কোচ হাথুরুসিংহের কণ্ঠেও! বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে স্পষ্ট করেই বললেন, ‘এটা (র‌্যাংকিং) সমর্থক ও আপনাদের (সংবাদমাধ্যম) জন্য গুরুত্বপূর্ণ। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো ম্যাচ জেতা। যদি আমরা জিততে পারি, তাহলে র‌্যাংকিংয়ে আমাদের এমনিতেই উন্নতি হবে।’

৯১ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচ শুরু হওয়ার আগে তাদের রেটিং পয়েন্ট এখন ৯৩। শেষ ম্যাচ জিতলে বাড়বে আরও ২ পয়েন্ট, হারলে কমবে ১ পয়েন্ট। সবমিলিয়ে তাই ম্যাচ জেতাটা খুব গুরুত্বপূর্ণ। কেননা আগামী ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ৩০ সেপ্টেম্বরের মধে সেরা সাতে থাকা বাধ্যতামূলক।

হাথুরুসিংহে র‌্যাংকিং নিয়ে না ভাবলেও বলেছেন ম্যাচ জেতার জন্য তার দল মাঠে নামবে, ‘আমরা র‌্যাংকিং নিয়ে মোটেও ভাবছি না। কেবলমাত্র পরের ম্যাচটি জিততে মুখিয়ে আছি।’

ডাম্বুলাতে দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মাশরাফিও র‌্যাংকিং নিয়ে প্রায় একই কথা বলেছিলেন।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক