আবারও নিউজিল্যান্ডের বর্ষসেরা উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০১৭, ১৩:১৩আপডেট : ৩১ মার্চ ২০১৭, ১৩:১৩

নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে বান্ধবী সারাহ রাহিমের সঙ্গে উইলিয়ামসন নিউজিল্যান্ডার হিসেবে দ্রুততম ৫ হাজার টেস্ট রান ও যৌথভাবে দেশের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হওয়ার কিছুদিন পর আরেকটি শীর্ষ মর্যাদা পেলেন কেন উইলিয়ামসন। টানা দ্বিতীয়বার নিউজিল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে স্যার রিচার্ড হ্যাডলি পদক জিতলেন তিনি।

পুরস্কারের জন্য বিবেচিত সময়ে টেস্টে ৫৯.৯৪ গড়ে ১ হাজার ৭৯ রান করেছেন উইলিয়ামসন। প্রথম শ্রেণীর ব্যাটিংয়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে টানা দ্বিতীয় বছর রেডপ্যাথ কাপ হাতে নিয়েছেন তিনি। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও হয়েছেন বর্ষসেরা।

রিচার্ড হ্যাডলি পদক হাতে উইলিয়ামসন আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ের দুই নম্বরে থাকা উইলিয়ামসন গত বছরের আগস্টে আরেকটি কীর্তি গড়েন। ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে কম সময়ে ৯ টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সেঞ্চুরি করেন কিউই এ অধিনায়ক। ওয়ানডেতেও দুর্দান্ত খেলেছেন পুরস্কারের জন্য বিবেচিত সময়ে, ৪০.৮৮ গড়ে ৬৯৫ রান করেন তিনি। আর টি-টোয়েন্টিতে ৫২.৬৬ গড়ে করেন ১৫৮ রান। সব মিলিয়ে পারফরম্যান্স ও নেতৃত্বে সফলতা দিয়ে দেশের বর্ষসেরা হলেন উইলিয়ামসন।

টেস্টের সেরা নির্বাচিত হয়েছেন ফাস্ট বোলার নেইল ওয়াগনার। বিবেচ্য সময়ে দেশের ১৪ টেস্টের ১৩টি খেলেছেন, পেয়েছেন ৫৬ উইকেট। প্রথম শ্রেণীর বোলিংয়ে অসাধারণ খেলে জিতেছেন উইনসর কাপ। ওপেনার মার্টিন গাপটিল ৪৭.৫০ গড়ে ৫৭০ রান করে বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় হয়েছেন। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের