মাশরাফি এক ম্যাচ নিষিদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো থেকে)
০১ এপ্রিল ২০১৭, ১৯:৩২আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ১৯:৪৮

মাশরাফি এক ম্যাচ নিষিদ্ধ মাশরাফির জন্য বিষয়টা নতুন নয়। অধিনায়ক হওয়ার পর বেশ কয়েকবার এই শাস্তির মুখে পড়েছেন। পড়লেন আবারও। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি।

এই নিষেধাজ্ঞাটা ওয়ানডে ম্যাচের ওপর বলে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কোনও প্রভাব ফেলবে না। তবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আগে মে মাসে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে পারবেন না তিনি।

টস জিতে ফিল্ডিং নিয়ে বাংলাদেশ নির্ধারিত সময়ের চেয়ে ৩০ মিনিট বেশি নিয়ে শেষ করেছে তাদের বোলিং ইনিংস। ‘সময় নষ্ট’ করায় অধিনায়ক হিসেবে স্লো ওভার রেটের কারণে শাস্তিটা পড়েছে মাশরাফির ওপর। লঙ্কানদের বিপক্ষে হারের পর ম্যাচ রেফারির কাছে গিয়ে শুনেছেন তার নিষেধাজ্ঞার খবর। আর সংবাদ মাধ্যমে খবরটি দিয়েছেন মাশরাফি নিজেই। অতিরিক্ত গরমের কারণেই ইনিংস শেষ করতে দেরি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের সীমিত ওভার ক্রিকেটের অধিনায়ক।

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম