আইপিএল ইস্যুতে বল এখন মুস্তাফিজের কোর্টে

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
০১ এপ্রিল ২০১৭, ২৩:২৫আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ২৩:২৫

আইপিএল ইস্যুতে বল এখন মুস্তাফিজের কোর্টে শনিবার কলম্বোতে ম্যাচ শেষে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। আইপিএল ইস্যুতে বল এখন মুস্তাফিজের কোর্টে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন এমনটাই।

গত কিছুদিন মুস্তাফিজ ইস্যুতে সরগরম কলম্বো। শুধু এখানে নয়, বাংলাদেশ ছাড়িয়ে সেই আলোচনা ভারতে। স্পোর্টস স্টার লাইভের দাবি-তাদের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে মুস্তাফিজ নাকি বলেছিলেন তিনি আইপিএলের চলতি আসরে খেলবেন না। যদিও শুক্রবার বাংলা ট্রিবিউনকে স্পষ্ট করেই এই পেসার জানিয়েছেন, এমন কোনও সাক্ষাৎকার তিনি দেননি, বোর্ড অনুমতি দিলে আইপিএলে তিনি খেলবেন।

তবে শনিবার কলম্বোতে ম্যাচ শেষে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। আইপিএল ইস্যুতে বল এখন মুস্তাফিজের কোর্টে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমনটাই জানিয়েছেন। শনিবার সিংহলিজ স্টেডিয়ামে ম্যাচ শেষ বাংলাদেশের সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘মুস্তাফিজ যদি খুব উৎসাহিত হয়, তাহলে বোর্ড না করবে না।’

যদিও শ্রীলঙ্কা সিরিজ শেষে মুস্তাফিজের কিছুদিনের বিশ্রাম নেওয়াটাও জরুরি হিসেবে দেখছেন নাজমুল, ‘মুস্তাফিজ এখনও ওর আগের মতো অ্যাকশনে বোলিংটা করতে পারছে না। এছাড়া একটানা টেস্ট, ওয়ানডে খেলছে। মুস্তাফিজ আমাদের দলের একজন সেরা খেলোয়াড়। আমরা মনে করি, নিজের ভবিষ্যতের জন্যই ওর এখন বিশ্রাম নেওয়ার দরকার।’ সঙ্গে এও বলতে ভুললেন না, ‘তবে আবারও বলছি, যদি মুস্তাফিজ চায়, তাহলে ওকে এনওসি দেওয়া হবে। সেক্ষেত্রে অবশ্যই শারীরিকভাবে ফিট থাকতে হবে।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম